‘সরি বললেই কি অপরাধ মাফ?’ বিগ বসে জীতুর আচরণে ক্ষুব্ধ দিতিপ্রিয়া, কী লিখলেন প্রাক্তন স্ত্রী নবনীতা?

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ টাস্ক ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেতা জীতু কমল। প্রতিযোগী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার জীতুর আচরণ নিয়ে পরোক্ষভাবে সরব হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। একইসঙ্গে কটাক্ষ করতে দেখা গেল তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকেও। যদিও দু’জনের কেউই সরাসরি জীতুর নাম উল্লেখ করেননি।

বিতর্কের সূত্রপাত বিগ বসের ‘টিকিট টু ফিনালে’ টাস্ক থেকে। এই প্রতিযোগিতায় একটি রিকশায় বসে ছিলেন জীতু কমল ও সৌরভ দাস। নিয়ম অনুযায়ী, একে অপরকে রিকশা থেকে সরিয়ে দিয়ে টাস্কে জয়ী হতে হত। অভিযোগ, টাস্ক চলাকালীন জীতু ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিজে হেরে গিয়ে তাঁকে জিতিয়ে দেবেন। কিন্তু সৌরভ অসতর্ক হতেই তাঁকে ‘সরি সৌরভ’ বলে জোরে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জীতু। এর ফলে রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে যান সৌরভ। চোট লাগার পাশাপাশি তাঁর শরীরের কিছু অংশ কেটেও যায়। তা সত্ত্বেও টাস্কে জয়ী ঘোষণা করা হয় জীতুকেই। যদিও পরবর্তী সময়ে গভীর রাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পাওয়া ‘টিকিট টু ফিনালে’ ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেতা।

এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। পরিচালক অয়ন সেনগুপ্ত একটি দীর্ঘ ফেসবুক পোস্টে জীতুর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শিবের নামে দিব্যি কেটে প্রতিশ্রুতি দেওয়া, পরে প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া এবং তার পর টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ—সবকিছু নিয়েই কটাক্ষ করেন তিনি। অয়নের সেই পোস্টের কমেন্ট বক্সেই নিজের প্রতিক্রিয়া জানান দিতিপ্রিয়া রায়। একটি মুখ ঢাকা বাঁদরের ইমোজি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘একটা সিম্পল কোয়েশ্চেন আমার, আমি যদি কোনও ক্রাইম করে সরি বলি, তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?’ দিতিপ্রিয়ার এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়।

উল্লেখ্য, দিতিপ্রিয়া ও জীতুর সম্পর্কের তিক্ততা অনেক পুরনো। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে একসঙ্গে বৈঠকে বসতেও আপত্তি ছিল জীতুর। শেষ পর্যন্ত মাঝপথেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন দিতিপ্রিয়া। ফলে বিগ বসের সাম্প্রতিক ঘটনা নিয়ে তাঁর এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। দুটি জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে..’। যদিও তিনিও কারও নাম উল্লেখ করেননি, তবে জীতুর সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা আরও বেড়েছে।

ডেঙ্গু কাটিয়ে ‘প্রতিজ্ঞা’র সেটে ফিরলেন রণজয়, এখনও শরীরে প্রবল দুর্বলতা! কেমন আছেন অভিনেতা?
ডেঙ্গু কাটিয়ে ‘প্রতিজ্ঞা’র সেটে ফিরলেন রণজয়, এখনও শরীরে প্রবল দুর্বলতা! কেমন আছেন অভিনেতা?

এখন দর্শকদের নজর শনিবারের ‘দাদার দরবার’-এর দিকে। সেখানে জীতু সত্যিই নিজের ‘টিকিট টু ফিনালে’ ফিরিয়ে দেন কি না, সেটাই দেখার। তবে বিগ বসের ঘরের বিতর্ক যে এবার বাইরেও টলিপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক