নোরা ফতেহির সঙ্গে এক ফ্রেমে অরিন্দম শীল, ‘শিল নোড়া’ ক্যাপশনে হাসির রোল নেটপাড়ায়

কলকাতায় বলিউড সুন্দরী নোরা ফতেহি (Nora Fatehi)। শহরের একটি নতুন বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঝটিকা সফরে তিলোত্তমায় এসেছিলেন অভিনেত্রী। আর তাঁকে এক ঝলক দেখার জন্য দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। তবে নোরার কলকাতা সফরের পাশাপাশি সোশাল মিডিয়ায় বিশেষ নজর কেড়েছে টলিউড পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) একটি পোস্ট। নোরার সঙ্গে ছবি শেয়ার করে মজার ক্যাপশন লিখেছেন পরিচালক। আর তা নিয়েই এখন নেটদুনিয়ায় শুরু হয়েছে হাসি-ঠাট্টা।

সম্প্রতি সোশাল মিডিয়ায় নোরা ফতেহির সঙ্গে একটি ছবি পোস্ট করেন অরিন্দম শীল। ছবির ক্যাপশনে নিজের পদবি ‘শীল’ এবং নোরার নাম মিলিয়ে মজার ছলে লেখেন, ‘শিল নোড়া’। পরিচালকের এই শব্দের খেলা মুহূর্তের মধ্যেই নজর কাড়ে নেটিজেনদের। পোস্টটি ঘিরে শুরু হয় নানা রকম মন্তব্য ও আলোচনা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং টলিউডের পরিচিত পরিচালকের একই ফ্রেমে উপস্থিতি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

জানা গিয়েছে, অনুষ্ঠানের ফাঁকে অরিন্দম শীল ও নোরার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিন নোরার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী মধুমিতা গুপ্তও।

অন্যদিকে, নোরাকে সামনে থেকে দেখার জন্য যোধপুর পার্কে সকাল থেকেই অনুরাগীদের ভিড় জমতে শুরু করে। অভিনেত্রী গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। এদিন তাঁর পোশাকেও ছিল ছিমছাম অথচ নজরকাড়া সাজ। নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ এবং সামনের দিকে কপালে ছুঁয়ে থাকা চুলের বিশেষ স্টাইল—এই লুকেই ভক্তদের মন জয় করেন বলিউডের ‘দিলবর গার্ল’।

নোরাকে সামনে পেয়ে অনেকেই মোবাইলের ক্যামেরায় ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ আবার তাঁর জনপ্রিয় গানের সুরে গলা মেলান। নাচের ছন্দে যিনি বরাবরই দর্শকদের মুগ্ধ করেন, তাঁকে এত কাছ থেকে দেখতে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ভক্তদের এমন ভালোবাসা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন নোরা। হাসিমুখে কলকাতাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দেখে ভীষণ আনন্দ হচ্ছে। খুব ভালো লাগছে। কলকাতার আমেজটাই আলাদা। এখানে আসতে আমার সবসময় ভালো লাগে।”

‘তুমি কি সবকিছুর ঊর্ধ্বে?’ জীতুকে সৌরভের কড়া প্রশ্ন, রাজবীরকেও করলেন সতর্ক
‘তুমি কি সবকিছুর ঊর্ধ্বে?’ জীতুকে সৌরভের কড়া প্রশ্ন, রাজবীরকেও করলেন সতর্ক

এরপর দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন তৈরি করে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন অভিনেত্রী। সব মিলিয়ে, নোরার কলকাতা সফর ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর সেই সফরেই অরিন্দম শীলের ‘শিল নোড়া’ শব্দবন্ধ যেন নতুন করে বাড়িয়ে দিল চর্চার মাত্রা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক