বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, শিক্ষা, ব্যবসা, যোগাযোগ এবং যুক্তিবোধের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বুধের রাশি পরিবর্তন কিংবা অবস্থানের বদল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ গুরুত্বপূর্ণ। এর প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনেই। আগামী ১৪ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে অস্ত যেতে চলেছে বুধ। জ্যোতিষ গণনা অনুসারে, বুধের এই অবস্থানের প্রভাবে কিছু রাশির জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা এই সময়ে ইতিবাচক ফল পেতে পারেন। দেখে নিন তালিকায় কারা রয়েছেন।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ১৪ ডিসেম্বর ভোর ৫টা ৫৬ মিনিটে বৃশ্চিক রাশিতে অস্ত যাবে বুধ। এরপর প্রায় ৩৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে এই গ্রহ। ২০২৭ সালের ১৯ জানুয়ারি ফের উদিত হবে বুধ। এই সময়ের মধ্যে ২২ ডিসেম্বর ধনু রাশিতে এবং ২০২৭ সালের ১০ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে গ্রহটি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের এই অবস্থান কয়েকটি রাশির আর্থিক ও কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মিথুন রাশি

বুধের অস্ত যাওয়া মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। বিশেষ করে কর্মজীবন ও শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্যের নতুন সুযোগ পেতে পারেন। কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। পাশাপাশি পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায় আয়ের নতুন পথ খুলে যাওয়ার পাশাপাশি আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে এই সময়ে কথাবার্তা ও ব্যবহারের ক্ষেত্রে সংযম বজায় রাখা জরুরি। সামান্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারলে পরিস্থিতি আরও ভালো থাকবে।
কর্কট রাশি

বুধের এই অবস্থান কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক উন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কিংবা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক হতে পারে। আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। পারিবারিক দিক থেকেও কিছু সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে কথাবার্তায় সতর্ক থাকা প্রয়োজন।
তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের অস্ত যাওয়া একাধিক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। এই সময়ে ভাগ্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি নানা বাধা কিংবা বিলম্বের কারণে আটকে ছিল, সেগুলি এবার এগিয়ে যেতে পারে। বিদেশ-সংক্রান্ত কাজেও ইতিবাচক ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে।
চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার পাশাপাশি নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। অন্যদিকে, ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের তুলনায় ভালো হতে পারে। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচের দিকে নজর রাখা জরুরি। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী, বুধের অস্ত যাওয়ার সময় মিথুন, কর্কট ও তুলা রাশির জাতক-জাতিকারা আর্থিক ও কর্মজীবনের ক্ষেত্রে কিছু ইতিবাচক সুযোগ পেতে পারেন। তবে এই ফলাফল জ্যোতিষভিত্তিক বিশ্বাস ও চন্দ্ররাশির গণনার উপর নির্ভরশীল। ব্যক্তিভেদে ফল আলাদা হতে পারে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.