অঙ্ক কী কঠিন, হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে মজার অভিজ্ঞতা ফাঁস শাহরুখের!

বয়স ষাটের কোঠা পেরিয়েছে। তবুও রোম্যান্সের ময়দানে শাহরুখ খানের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। পর্দায় তাঁর সেই চেনা রোম্যান্টিক ভঙ্গি আজও অসংখ্য অনুরাগীর হৃদয়ে ঝড় তোলে। বলিউডে তিনি বরাবরই ‘কিং অফ রোম্যান্স’ হিসেবে পরিচিত। যদিও গত এক দশকে তাঁকে সেভাবে রোম্যান্টিক চরিত্রে দেখা যায়নি। এবার আসন্ন ছবি ‘কিং’-এর হাত ধরে ফের রোম্যান্টিক অবতারে ফিরতে চলেছেন বাদশা। আর ছবির গান প্রকাশের অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।

অনুষ্ঠানে শাহরুখের কথায় উঠে আসে বয়সের সঙ্গে চরিত্র নির্বাচনের প্রসঙ্গ। কেন এখন নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চরিত্র বেছে নিতে চান তিনি? এই প্রশ্নের উত্তরে নিজের অতীতের অভিজ্ঞতার কথা জানান অভিনেতা।

শাহরুখ বলেন, কেরিয়ারের শুরুর দিকে নিজেকে খুব একটা সুদর্শন বলে মনে করতেন না তিনি। সাধারণ চেহারার একজন মানুষ হয়েও যখন নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন, তখন সেই সুযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তাঁর কথায়, নায়ক হওয়ার স্বপ্ন বরাবরই ছিল। তাই অভিনয়ের সুযোগ পাওয়ার পর প্রতিটি চরিত্রকে গুরুত্ব দিয়ে দেখেছেন তিনি।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্দায় চরিত্রের ধরন নিয়ে যে সচেতন হয়েছেন, তা-ও বুঝিয়ে দেন অভিনেতা। আর সেই প্রসঙ্গেই একটি পুরনো শুটিংয়ের মজার ঘটনা শোনান তিনি।

শাহরুখ জানান, একবার এক অল্পবয়সি নায়িকার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যের সংলাপ বলছিলেন তিনি। দৃশ্য অনুযায়ী, নায়িকাকে ভালোবাসার কথা জানিয়ে তাঁর চোখের গভীরে হারিয়ে যাওয়ার মতো রোম্যান্টিক সংলাপ বলতে হচ্ছিল। কিন্তু পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে যখন সংলাপের মাঝেই তাঁর মুখ থেকে বেরিয়ে আসে, ‘অঙ্কের হোমওয়ার্ক শেষ করেছো তো মা?’

নায়িকাকে ভালোবাসার কথা বলতে গিয়ে আচমকাই তাঁকে মেয়ের মতো সম্বোধন করে বসেছিলেন শাহরুখ! নিজের মুখেই সেই অভিজ্ঞতা জানিয়ে হাসির পরিবেশ তৈরি করেন অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে।

‘যে প্রেমিক বুকে আগুনই না লাগাতে পারে…’, নীলের মুখে বাংলায় ‘কিং’-এর সংলাপ শুনে আপ্লুত শাহরুখ, বুকে জড়িয়ে ধরলেন অভিনেতাকে
‘যে প্রেমিক বুকে আগুনই না লাগাতে পারে…’, নীলের মুখে বাংলায় ‘কিং’-এর সংলাপ শুনে আপ্লুত শাহরুখ, বুকে জড়িয়ে ধরলেন অভিনেতাকে

যদিও সেই নায়িকার নাম প্রকাশ করেননি অভিনেতা, তবে তাঁর এই রসিকতা ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। বয়সের ব্যবধানের কারণে রোম্যান্টিক দৃশ্যে তৈরি হওয়া এমন অস্বস্তিকর অথচ মজার পরিস্থিতি যে কতটা স্বাভাবিক, তা নিজের রসবোধের মাধ্যমেই বুঝিয়ে দিলেন বলিউডের বাদশা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক