নিয়মিত যত্ন না নেওয়া, অত্যধিক ধুলো আর দূষণ, বাজারচলতি নানা প্রসাধনীর ব্যবহার— এই সব নানান কারণে মাথার চুল ধীরে ধীরে ঝড়তে থাকে। চুলের যত্ন নেওয়া মানেই কিন্তু তেল মাখা আর নামী-দামি শ্যাম্পু কন্ডিশনারের ব্যবহার নয়। চুলের ভালমন্দ নির্ভর করে আমাদের খাওয়াদাওয়ার উপরেও। ত্বকের যেমন পুষ্টি চাই ঠিক তেমনি চুলেরও চাই পুষ্টি। কিন্তু এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি পুষ্টি জোগানোর বদলে চুলের আরও ক্ষতি করে বসে। চুল পড়া বন্ধ করতে কয়েকটি খাবার খাওয়া বন্ধ করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল ঝড়া থামাতে কোন কোন খাবারগুলি ডায়েট থেকে বাদ দেবেন?
১) ভাজপোড়া

শিঙাড়া, এগরোল, চপ, চিপ্স, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খাবার যাঁদের বেশি খাওয়ার অভ্যাস রয়েছে, তাঁদেরকে চুল সংক্রান্ত নানা ধরনের সমস্যায় ভুগতে হবে এটাই স্বাভাবিক। বেশি তেল, নুন অথবা ময়দা দিয়ে তৈরি খাবার যত কম খাবেন, ততই মঙ্গল চুলের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।
আরও পড়ুন,
*বাড়ছে হৃদরোগের ঝুঁকি! শীতে সুস্থ থাকতে হর্টের রোগীরা কি কি বদল আনবেন রোজের নিয়মে
২) ময়দা

কেক, বিস্কুট, পাউরুটি, — প্রত্যেকটি খাবারেই ময়দার উপস্থিতি রয়েছে। অনেকেই আছেন যাঁরা এই খাবার গুলি রোজ খেয়ে থাকেন। ময়দা দিয়ে তৈরি খাবার শুধুমাত্র ওজন বৃদ্ধি করে না, চুলেরও অনেক ক্ষতি করে। করণ ময়দায় থাকা গ্লাইসেমিক ইন্ডেক্স স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই খাবারগুলি বেশি খেলে হরমোনের গোলমাল হয় যার ফলে চুল পড়া বেড়ে যায়।
৩) অ্যালকোহল
স্বাস্থ্যেজ্জ্বল চুলের অন্যতম উপাদান কেরাটিন। যদি অ্যালকোহল খাওয়ার মাত্রা যদি বেড়ে যায়, তবে চুলে কেরাটিন প্রোটিনের পরিমাণও ধীরে ধীরে কমে যায়। ফলে চুলের ঔজ্জ্বল্য কমে যায়। চুলের গোড়া পাতলা হয়ে চুল ঝরতে শুরু করে।
৪) সোডা
বাজার চলতি ঠান্ডা পানীয় চুলের জন্য মোটেও ভাল নয়। এই সব পানীয় বেশিপরিমানে খেলে অথবা নিয়মিত খেতে থাকলে চুলও ঝরতে শুরু করবে। যদি অস্বাভাবিক বেশি চুল পড়ে তাহলে সে ক্ষেত্রে এক-দু’মাস সোডা আছে এমন পানীয় খাওয়া বন্ধ করে দেখতে পারেন। লক্ষ করুন, পরিবর্তন হচ্ছে কি না? যদি হয়, তা হলে তো সমস্যা মিটেই গেল। তাহলে সোডা আছে এমন পানীয় এড়িয়ে চলাই জরুরি।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.