Angana: সাহসী অবতারে সকলকে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় (Angana)। এমন সাহসী রূপে তিনি ধরা দিয়েছেন যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেত্রীরা রয়েছেন যারা ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে জায়গা পেয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে।
তার মধ্যে একজন হলেন অঙ্গনা। এর আগে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এবং অভিনয় জগতে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। এদিন যে ছবি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি সাদা রঙের খোলামেলা পোশাক।
যেখানে উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ। তাইতো পোস্ট করতেই নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন। কেউ কেউ যেমন প্রশংসা করেছেন, কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। আসলে তিনি এমন খোলামেলা পোশাক আগে কখনো পরেননি। সে কারণে সকলে চমকে গিয়েছেন।
অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে বিভিন্ন ওয়েব সিরিজে। যে তালিকায় রয়েছে ‘শ্রীকান্ত’, ‘পবিত্র পাপী’ ইত্যাদি। এবং সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয় একটি কাজ হলো ‘কুহেলি’। ইতিমধ্যে সেটি হয়েছে মুক্তি পেয়েছে ‘হইচই’তে।
এই ওয়েব সিরিজে মূলত একজন পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটিত হয়। যেখানে অঙ্গনা ওই পুলিশ অফিসারের স্ত্রীর ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া সেখানে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে প্রমুখ অভিনেত্রীরা। এই সিরিজ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.