মঞ্চে গান গাইছেন সকলের প্ৰিয় অরিজিৎ সিং, স্টেজের একধারে দাঁড়িয়ে বউ কোয়েল ও বড় ছেলে, ভাইরাল ভিডিয়ো

বাংলার মাটির মানুষ, অনুরাগীদের হৃদয়ের সবচেয়ে কাছের নাম—অরিজিৎ সিং। বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিলেও, নিজের ব্যক্তিজীবনকে সবার আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। যে তারকার কণ্ঠে মোহিত দেশ-বিদেশের লাখো শ্রোতা, সেই মানুষটিকে জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি চালাতে, বাজার করতে কিংবা ছেলেদের স্কুলে নামাতে প্রায়ই দেখা যায়। কোনও বডিগার্ড নয়, ঝলমলে তারকাসুলভ উপস্থিতিও নয়—পুরোটাই সাধারণ দিনের মতো সহজ জীবন।

অরিজিতের এই স্বভাবই তাকে আরও আলাদা করে তুলেছে। সোশ্যাল মিডিয়া থেকে কার্যত দূরে থাকা তিনি—ফেসবুক, ইনস্টাগ্রামে নেই কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট; টুইটারে থাকলেও বেশিরভাগ সময়ই ডিঅ্যাক্টিভেট করে রাখেন। ফলে গায়কের কাজ বা ব্যক্তিগত মুহূর্ত জানতে ভরসা বলতে কেবল তাঁর অসংখ্য ফ্যানপেজে ছড়িয়ে থাকা ছবি-ভিডিয়ো।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে জিয়াগঞ্জের একটি স্থানীয় সংস্কৃতিক অনুষ্ঠানে সাদা পাজামা-পাঞ্জাবি পরে গিটার হাতে গান গাইছেন অরিজিৎ। স্টেজের এক কোণে দাঁড়িয়ে একমনে তাঁর গান শুনছেন স্ত্রী কোয়েল, সঙ্গে বড় ছেলেও। সেই সাধারণ অথচ হৃদয়ছোঁয়া মুহূর্ত যেন আরও একবার প্রমাণ করে—গানের মানুষটি যত বড়ই শিল্পী হোন, অন্তরে তিনি একেবারে নিজের মতোই।

ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেন না অরিজিৎ। তবে জানা যায়, প্রথমে জিয়াগঞ্জেরই এক মেয়েকে বিয়ে করেছিলেন তিনি—সেই মেয়ের নামও ছিল কোয়েল। যদিও কয়েকদিনের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়; সেই বিয়ে থেকে কোনো সন্তান হয়নি।

পরবর্তীতে ছোটবেলার বান্ধবী, বর্তমান স্ত্রী কোয়েলকে বিয়ে করেন তারাপীঠে। কোয়েল ছিলেন ডিভোর্সি, এক ছেলের মা। সেই সন্তানকেও নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছেন অরিজিৎ। পরে তাঁদের আরও এক ছেলে হয়। দুই ছেলেকেই সাধারণ পরিবেশে বড় করছেন তাঁরা। জিয়াগঞ্জের একটি স্কুলেই ভর্তি করেছেন সন্তানদের, কাজ না থাকলে নিজেই ছেলেদের নিয়ে সময় কাটাতে মুম্বই থেকে ফিরে আসেন গায়ক।

আরও পড়ুন
“লোকচক্ষুর আড়ালেই ধর্মেন্দ্রর শেষযাত্রা: হেমা মালিনীর হৃদয়বিদারক ব্যাখ্যা প্রকাশ্যে”

জিয়াগঞ্জেই নিজের বাড়িতে তৈরি করেছেন অত্যাধুনিক স্টুডিয়ো। সম্প্রতি সেই স্টুডিয়োতে এসে গান রেকর্ড করেছেন বিশ্বখ্যাত মার্কিন শিল্পী এড শিরান—এটিও সেই মাটির টানে ফিরতে থাকা অরিজিতের জীবনের আরেক অনন্য ঘটনা।

অরিজিতের পরিবারেও রয়েছে সাদামাটা ভাব—বাবা জিয়াগঞ্জে ‘হেঁশেল’ নামে একটি রেস্তোরাঁ চালান, যেখানে খুবই কম দামে সুস্বাদু খাবার পাওয়া যায়। পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছাড়ও। সেলিব্রিটি পরিবারের সঙ্গে এত সাধারণ উদ্যোগের এই মেলবন্ধন আরও একবার বলে দেয়—অরিজিত সিং শুধু কণ্ঠে নয়, জীবনযাপনেও অসামান্য।

আরও পড়ুন
একগাল হাসিতে নিষাদের ছ’মাস পূর্তি, ছেলের আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন পিয়া–পরম

সবার কাছে অধরা থাকলেও মানুষের হৃদয়ে সবচেয়ে কাছের তিনি—বাংলার মনের মানুষ, অরিজিৎ সিং।

আরও পড়ুন
কলকাতায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্থার শিকার সুদীপা চট্টোপাধ্যায়, কীভাবে শুরু হল সমস্যা?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক