Astrology: দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য খুবই স্বাভাবিক। কিন্তু যদি দেখা যায় জীবনসঙ্গী প্রায়ই অকারণে রেগে যাচ্ছেন, সামান্য বিষয়েও উত্তেজিত হয়ে উঠছেন, তাহলে তা সম্পর্কে চাপ তৈরি করতে পারে। অনেক সময় অপর পক্ষ বুঝতেই পারেন না কোথায় ভুল হচ্ছে, অথচ বারবার অশান্তির মুখে পড়তে হয়। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে সম্পর্কের মাধুর্য ধীরে ধীরে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মানুষের মানসিক অবস্থা ও পারিবারিক শান্তির সঙ্গে কিছু বিশেষ উপকরণের যোগ রয়েছে। সেই কারণেই নানা সমস্যা দূর করতে বহু প্রাচীন টোটকার উল্লেখ পাওয়া যায়। আর্থিক সমস্যা, স্বাস্থ্যজনিত বাধা কিংবা পারিবারিক অশান্তি— বিভিন্ন ক্ষেত্রেই শাস্ত্রবিদেরা কিছু প্রতিকারের কথা বলে থাকেন।

সঙ্গীর অতিরিক্ত রাগ কমানোর ক্ষেত্রেও জ্যোতিষবিদেরা একটি সহজ উপায়ের পরামর্শ দেন। এই উপায়ের মূল উপকরণ হল লবঙ্গ। সাধারণত রান্নায় ব্যবহৃত হলেও জ্যোতিষ মতে লবঙ্গ ইতিবাচক শক্তি বৃদ্ধি এবং নেতিবাচক প্রভাব দূর করতে সহায়ক বলে বিশ্বাস করা হয়।
*Astrology: স্বপ্নে এই লক্ষণগুলি দেখছেন? মিলতে পারে সম্পদ ও সৌভাগ্যের ইঙ্গিত
এই টোটকাটি করতে হলে বাজার থেকে আনা পরিষ্কার ও ভালো মানের একটি লবঙ্গ নিতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিঃশব্দে সেটি সঙ্গীর বালিশের নীচে রেখে দিতে বলা হয়। এরপর নিজের ইষ্টদেবতার কাছে সঙ্গীর শান্ত মন ও দাম্পত্য সুখের জন্য প্রার্থনা করতে হবে। তবে এই কাজটি গোপনে করার পরামর্শ দেওয়া হয়।
*Astrology: সহজ টোটকায় অর্থভাগ্য বদল! শনির কৃপা পেতে মানুন এই নিয়ম
শাস্ত্রবিদদের মতে, নিয়মিত এই উপায় মেনে চললে সংসারে অশান্তি কমে এবং সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যদিও এসব টোটকার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও অনেকেই মানসিক শান্তি ও সম্পর্কের উন্নতির আশায় এই ধরনের আধ্যাত্মিক উপায় অনুসরণ করে থাকেন।
Disclaimer: এখানে দেওয়া তথ্য জ্যোতিষশাস্ত্রের সাধারণ বিশ্বাস ও তথ্যের উপর ভিত্তি করে লেখা। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সংবাদ ভবন এটি নিশ্চিৎ করে না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.