Rituparna: কন্যা ঋষণার জন্মদিনে তাকে ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। হয়তো অনেকেই জানেন কাজের পাশাপাশি সংসারটাকেও দক্ষ হাতে সামলাচ্ছেন এই অভিনেত্রী। কাজের সূত্র যদিও তিনি কলকাতায় বসবাস করেন তবে তার স্থায়ী ঠিকানা সিঙ্গাপুর।
সেখানে স্বামী, কন্যা ও পুত্রকে নিয়ে সুখের সংসার তার। একদিকে যেমন জোরকদমে তিনি কাজ করছেন অন্যদিকে সংসার সামলাচ্ছেন সুন্দরভাবে। দেখতে দেখতে সন্তানেরা এখনো অনেকটাই বড়। আর এদিন মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি মেয়ের সাথে আদুরে মুহূর্ত উপভোগ করছেন আবার কখনো ছেলে ও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, আমি নীরবে জীবনকে ধন্যবাদ জানাই আমাকে তোমার মা হিসেবে বেছে নেওয়ার জন্য।
তুমি এত সুন্দর একজন মানুষ হয়ে উঠেছো। শুধু বাহ্যিক রূপে নয়, বরং হৃদয়, শক্তি এবং লাবণ্যেও। তোমার এই বেড়ে ওঠা দেখাটা আমার জীবনের অন্যতম আবেগঘন এবং তৃপ্তিদায়ক এক যাত্রা। শুভ জন্মদিন, আমার চিরন্তন হৃদস্পন্দন। তোমাকে অফুরন্ত ভালোবাসা।’ যা দেখার পর ঋষণাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, ১৯৯৯ সালে কাছের বন্ধু সঞ্জয়কে বিয়ে করেছিলেন ঋতুপর্ণা। তবে বিয়ের পর কাজ ছেড়ে দেননি তিনি। এরপর তিনি জন্ম দেন পুত্র সন্তান অঙ্কনের। কয়েক বছর পর জন্ম হয় কন্যা সন্তান ঋষণার। দেখতে দেখতে তারা এখন পরিণত বয়সী।

Sudeshna has been writing entertainment reports since 2021.