Subhasree-Raj: সকল সমালোচনা, কটাক্ষকে পেছনে ফেলে প্রেমের জোয়ারে মেতে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং তার স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। বাংলার নির্বাচন পরবর্তী সময় থেকে তুমুল কটাক্ষের সম্মুখীন হয়েছেন তারা। এমনকি রাজ চক্রবর্তীর গায়ে কাদা পর্যন্ত ছুঁড়ে দেওয়া হয়।
তবে এসবের থেকে কিছুটা মুক্তি পেতে ছুটে গিয়েছেন প্রকৃতির কোলে। খুব সম্ভবত থাইল্যান্ডে গিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই একাধিক ঝলক। এবার আরো কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে দেখা যায় নিরিবিলিতে সময় কাটাচ্ছেন তিনি এবং রাজ।
কখনো পছন্দের পানীয়তে চুমুক দিচ্ছেন আবার কখনো একসাথে ফানুস ওড়াচ্ছেন। সবমিলিয়ে বলতে গেলে কিছুটা সময় শান্তিতে কাটাচ্ছেন এই জুটি। তবে এই ছবিগুলো পোস্ট করতেই তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলছেন নেটিজেনরা।
তবে কখনোই সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে গায়ে মাখেন না এই জুটি বরং সমস্ত কিছুকে পেছনে ফেলে নিজেদের জীবনে এগিয়ে যেতেই পছন্দ করেন তারা। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে তৃণমূলের হয়ে কাজ করেছেন রাজ। এমনকি বেশ কিছু সময় তিনি বিধায়ক পদেও আসীন ছিলেন।
তবে দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তন এসেছে বাংলায়। তৃণমূল কংগ্রেসকে রীতিমতো বিধ্বস্ত করে মুখ্যমন্ত্রী পদ লাভ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবং এরপর থেকেই টলিউডের একাধিক তারকাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ উঠেছে। যে তালিকায় রয়েছেন তাবড়-তাবড় তারকারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.