Avika Gor: ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও একটানা শুটিং, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’ অভীকা গোর

Avika Gor: দেড় দশক পেরিয়ে গেলেও দর্শকের মনে এখনও ‘বালিকা বধূ’ হিসেবেই জনপ্রিয় অভিনেত্রী অভীকা গোর (Avika Gor)। তবে সম্প্রতি তাঁর অনুরাগীদের জন্য এল উদ্বেগের খবর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন স্বামী মিলিন্দ চাঁদওয়ানি। মিলিন্দের কথায়, গত পাঁচ দিন ধরে ১০৩–১০৪ ডিগ্রি জ্বরে ভুগছিলেন অভীকা। কিন্তু অসুস্থতার মধ্যেও কাজ থেকে পিছিয়ে যাননি অভিনেত্রী। বরং পেশাদারিত্বের নজির রেখে জ্বর নিয়েই একাধিক শুটিং শেষ করেছেন তিনি।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভীকার অসুস্থতার কথা জানান মিলিন্দ। তিনি বলেন, পাঁচ দিন ধরে প্রবল জ্বর থাকা সত্ত্বেও একটি প্রজেক্টের বাকি থাকা দু’দিনের শুটিং একদিনেই শেষ করেছিলেন অভীকা। মিলিন্দের দাবি, ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও অত্যন্ত ভালোভাবে নিজের কাজ করেছেন অভিনেত্রী। এরপর দু’দিনের ছুটি পেয়ে অবশ্য পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। ঠিকমতো নড়াচড়া করা তো দূরের কথা, খেতেও পারছিলেন না বলে জানান তাঁর স্বামী।

শারীরিক অবস্থার অবনতি হলেও কাজ থামাননি অভীকা। জ্বর নিয়েই দিল্লিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে যান তিনি। মিলিন্দ জানিয়েছেন, তিনি একাধিকবার অভীকাকে শুটিং বাতিল বা পিছিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু অভিনেত্রী রাজি হননি। তাঁর আশঙ্কা ছিল, শুটিং পিছিয়ে দিলে প্রযোজক বা অন্যদের সময় ও অর্থের ক্ষতি হতে পারে। তাই নিজের অসুস্থতার মধ্যেও যতটা সম্ভব কাজ শেষ করার সিদ্ধান্ত নেন তিনি।

দিল্লিতে শুটিংয়ে থাকা দলের এক সদস্যও জানিয়েছেন, অভীকার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। তবুও শুটিং চালিয়ে গিয়েছেন। এমনকী ঠিকমতো খাবার খেতে না পারায় মূলত ওআরএস খেয়েই কাজ করেছেন বলে জানা গিয়েছে।

দিল্লি থেকে মুম্বই ফেরার পর অভীকার শারীরিক পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

স্ত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে মিলিন্দ বলেন, অভীকার কাজের প্রতি যে সম্মান এবং অন্যের সময় ও অর্থের প্রতি যে মূল্যবোধ, তা সত্যিই প্রশংসনীয়। একইসঙ্গে অনুরাগীদের কাছে অভীকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।

হাসপাতালে ভর্তি স্বরা
হাসপাতালে ভর্তি স্বরা

মিলিন্দের কথায়, “আমি তোমাকে নিয়ে গর্বিত, অভীকা।”
অভীকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করছেন। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও এক অভিনেত্রী স্বরা ভাস্কর। হাসপাতালের শয্যা থেকেই নিজের ছবি শেয়ার করে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক