Bigg Boss Bangla: ‘যার সঙ্গে শুয়ে থাকিস…’, ব্যক্তিগত সম্পর্ক টেনে রাজবীরকে আক্রমণ অনুষ্কার

বিগ বস বাংলার ঘরে যত দিন গড়াচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে এবার তুমুল বচসায় জড়ালেন রাজবীর দে এবং নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষ। ঝগড়ার এক পর্যায়ে রাজবীরের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কটাক্ষ করতে দেখা যায় অনুষ্কাকে।

ঘটনার সূত্রপাত ক্যাপ্টেন্সি টাস্ক নিয়ে আলোচনাকে কেন্দ্র করে। রাজবীর, অনুষ্কার কাছে জানতে চান, ঠিক কখন তিনি তাঁকে ক্যাপ্টেন করার প্রস্তাব দিয়েছিলেন। অনুষ্কার দাবি, টাস্কের মধ্যে নয়, তার আগেই রাজবীর তাঁকে এমন প্রস্তাব দিয়েছিলেন। এই নিয়েই দু’জনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি।

এর মধ্যেই আলোচনায় যোগ দেন মনামী ঘোষ। রাজবীরকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, কেউ হাতে ট্রফি তুলে দেবে আর তিনি তা নিয়ে বাড়ি চলে যাবেন—এমনটা যেন ভাবা ঠিক নয়। পালটা রাজবীরের পাশে দাঁড়ান নন্দিনী দত্ত। তাঁর বক্তব্য, অন্তত রাজবীর ট্রফি পাওয়ার যোগ্যতা রাখেন।

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজবীর অনুষ্কাকে বিদ্রূপ করে বলেন, তাঁকে কেউ চায় না, এমনকী কেউ ডাকেও না। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুষ্কা। রাজবীরের ব্যক্তিগত সম্পর্ককে টেনে এনে তিনি পালটা আক্রমণ করেন।

অনুষ্কা বলেন, “এই এক কথা যার সঙ্গে তুই শুয়ে থাকিস, তাকেও বলা হয়েছে।” তাঁর এই মন্তব্যের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাজবীরও পালটা জবাব দিয়ে জানান, যাঁর সঙ্গে তিনি থাকেন তাঁর একটি সম্মানজনক নাম রয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, তিনি তাঁর প্রেমিকা নন্দিনীকে খুব ভালোবাসেন।

তবে তাতেও থামেননি অনুষ্কা। রাজবীরকে কটাক্ষ করে তিনি বলেন, ভালোবাসলে ট্রফিটিও যেন নন্দিনীকে দিয়ে দেন। এমনকী ভবিষ্যতে রাজবীর একা হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। নিজের প্রসঙ্গ টেনে অনুষ্কা দাবি করেন, তিনি অসুস্থ হওয়ার সময় কয়েকজন তাঁকে সাহায্য করেছিলেন, কিন্তু রাজবীরের ক্ষেত্রে এমনটা হবে না।

Bigg Boss Bangla: ‘লেভেল ২’-তেই বড় ধাক্কা! সরাসরি নমিনেশনে ঝিলম-দীপেন্দু, ভেঙে পড়লেন অভিনেত্রী
Bigg Boss Bangla: ‘লেভেল ২’-তেই বড় ধাক্কা! সরাসরি নমিনেশনে ঝিলম-দীপেন্দু, ভেঙে পড়লেন অভিনেত্রী

নতুন ওয়াইল্ড কার্ড হিসেবে বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই অনুষ্কাকে ঘিরে শুরু হয়েছে চর্চা। এবার রাজবীরের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়ায় ঘরের সমীকরণে তাঁর প্রভাব কতটা পড়ে, সেটাই দেখার। আগামী দিনের টাস্ক এবং মনোনয়ন পর্বে রাজবীর-অনুষ্কার এই তিক্ততার প্রভাব পড়ে কি না, সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক