‘ঠাকুরকে বলতাম আমায় বের করে দাও’, বিগ বসের ঘরে আত্মগ্লানিতে ভুগতেন সায়ক

গত রবিবার বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিয়েছেন অভিনেতা তথা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী। বিগ বসের বাড়িতে থাকাকালীন তাঁকে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে সায়ককে অনর্গল কথা বলতে দেখা যায়, বিগ বসের ঘরে যেন তার সম্পূর্ণ অন্য এক রূপ দেখেছেন দর্শকরা।

ঘর থেকে বেরিয়ে মুম্বই থেকেই প্রথম ভিডিও পোস্ট করেছেন সায়ক। সেই ভিডিওতেই বিগ বসের বাড়িতে থাকার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সায়কের দাবি, শুরুতে নিজেকে বেশ শক্ত রাখলেও পরবর্তীকালে এক ধরনের আত্মগ্লানিতে ভুগতে শুরু করেছিলেন তিনি। এর নেপথ্যে ছিল তাঁর মায়ের অসুস্থতা। সায়ক জানান, তাঁর মায়ের শরীর ভালো ছিল না। সেই সময় মাকে বাড়িতে রেখে বিগ বসের ঘরে থাকায় বারবার অপরাধবোধে ভুগতেন তিনি। অসুস্থ মায়ের পাশে না থেকে তিনি ভুল করছেন—এমন ভাবনাই বারবার ঘুরপাক খেত তাঁর মাথায়।

সায়কের কথায়, সোশ্যাল মিডিয়ায় অনর্গল কথা বলা তাঁর কমফোর্ট জোন। কিন্তু কোনও একটি ঘটনায় রেগে গিয়ে কিছু বলা এবং প্রতিনিয়ত সকলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। বিগ বসের ঘরে থাকলেও তিনি নিজের মতো করে সকলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন বলেই জানান সায়ক। বিগ বসের বাড়িতে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সায়ক আরও জানান, সেখানে থেকে তিনি বেশ কিছু নতুন কাজ শিখেছেন। তাঁর কথায়, তিনি রুটি তৈরি করা শিখেছেন, রান্না করতে শিখেছেন এবং বুঝতে পেরেছেন, প্রতিদিন পরিবারের জন্য খাবার তৈরি করতে তাঁর মায়ের কতটা পরিশ্রম হয়।

সায়ক বলেন, এবার থেকে মায়ের সঙ্গে প্রতিদিন রুটি তৈরি করবেন তিনি। বিগ বসের বাড়িতে তাঁর সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি, যার জন্য তাঁকে প্রতিনিয়ত ঝগড়ায় জড়াতে হয়েছে বলেও জানান তিনি। নিজের কাজ নিজে করে খেয়েছেন, অন্যদের খাইয়েছেন—আর এই অভিজ্ঞতাই তাঁর কাছে বেশ ভালো লেগেছে।

এদিন নিজের সহ-প্রতিযোগীদের নিয়েও কথা বলেন সায়ক। তনুশ্রী থেকে দুর্নিবার—যাঁরা নিজেদের সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে বিগ বসের ঘরে দর্শক বা অনুরাগীদের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন সায়ক। তিনি স্বীকার করে নেন, বিগ বসের বাড়িতে থাকতে গেলে যে ধরনের মানসিক দৃঢ়তা ও মনের জোর প্রয়োজন, তা তাঁর মধ্যে ছিল না।

তবে এখানেই শেষ নয়। বিগ বসের ঘর থেকে বিদায় নিলেও আগামী দিনে নিয়মিত এই শো দেখবেন বলে জানান সায়ক। পাশাপাশি ঘরে থাকা প্রত্যেক প্রতিযোগীকেই তিনি সমর্থন করবেন বলেও জানিয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক