বড়দিদিকে হারালেন দেবশ্রী রায়, মা’কে হারালেন রানি, প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা Yash Raj Films-এর তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।

যশ রাজ ফিল্মসের বিবৃতিতে জানানো হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর জানানো হচ্ছে। এই কঠিন সময়ে মুখোপাধ্যায় পরিবারের পাশে থাকার জন্য সকলের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে পরিবারের তরফে এই শোকের সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

রানি মুখোপাধ্যায়ের জীবনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে মেয়ের সঙ্গে প্রায়ই দেখা যেত কৃষ্ণা মুখোপাধ্যায়কে। বিশেষ করে প্রতি বছর মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেয়ের জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে ছায়াসঙ্গীর মতো পাশে ছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারেও রানি মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা জানিয়েছেন।

শুধু রানির মা হিসেবেই নয়, বাংলা সঙ্গীতজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়। তাঁর আরেকটি পরিচয়, তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের বড়দিদি।

ফলে কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণে ফের শোকের ছায়া নেমে এল দেবশ্রী রায়ের পরিবারেও। গত বছর জুলাই মাসে দেবশ্রী তাঁর আরেক বোন ঝুমা ওরফে ঝুমকি রায়কে হারিয়েছিলেন। এক বছরের ব্যবধানেই এবার বড়দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়কেও হারালেন অভিনেত্রী।

কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয়েছে বিনোদন জগতে। এই মুহূর্তে দেবশ্রী রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক