বিগ বসের ঘরে নতুন অতিথি তৃণা সাহা, খেলায় আসবে কি নতুন টুইস্ট? বাড়ছে উত্তেজনা

বিগ বস বাংলার খেলা এখন একেবারে শেষ পর্যায়ে। ফিনালের লড়াই যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা। এরই মধ্যে দর্শকদের জন্য একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে বিগ বস। গত সপ্তাহে বিশেষ অতিথি হিসেবে বিগ বসের ঘরে এসেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। প্রতিযোগীদের সঙ্গে মজার খেলায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁদের নানা অজানা কথাও সামনে এনেছিলেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি পরিচিত মুখ। এই সপ্তাহের বিশেষ অতিথি হিসেবে বিগ বস বাংলায় আসছেন অভিনেত্রী তৃণা সাহা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তৃণা। সেখানে তাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে বিশেষ কিছু না লিখলেও, অভিনেত্রীর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, এই সপ্তাহে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দাদার দরবার’-এ উপস্থিত থাকবেন তৃণাও।

তবে বিগ বসের মঞ্চে তৃণার ভূমিকা ঠিক কী হতে চলেছে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তিনি কি শুধুই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নাকি প্রতিযোগীদের জন্য নিয়ে আসবেন কোনও নতুন খেলা কিংবা বিশেষ চ্যালেঞ্জ? সেই উত্তর মিলবে আজ রাত ৯টা ৩০ মিনিটের পর্বে। তৃণার সঙ্গে প্রতিযোগীদের অনেকেরই পরিচিতি রয়েছে। ফলে প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে তাঁদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাও দেখার বিষয়। বর্তমানে তৃণা সাহাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিকের পাশাপাশি এবার বিগ বসের মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে।

অন্যদিকে, বিগ বসের ঘরে ফিনালের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। এখনও পর্যন্ত একমাত্র জীতুই পেয়েছেন ফিনালের টিকিট। গতকালের শেষ ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন সৌরভ ও রাজবীরের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঝপথেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হয় বিগ বস। ফলে বর্তমানে ঘরে আর কোনও ক্যাপ্টেন নেই। হিসেব অনুযায়ী, রাজবীরই ছিলেন ঘরের শেষ ক্যাপ্টেন। এরই মধ্যে আজকের পর্বে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। কারণ, আজ একজন প্রতিযোগীকে বিদায় নিতে হতে পারে বিগ বসের ঘর থেকে। পাশাপাশি একজন প্রতিযোগীর ভাগ্যে জুটবে বিশেষ স্টার, যার হাত ধরে সরাসরি ফিনালে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। ফলে আজকের পর্বে কে বিদায় নেবেন এবং কে ফিনালের টিকিট নিশ্চিত করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

প্রথম স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ে, ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেতা রাহুলের জীবনে নতুন সঙ্গিনী পরী
প্রথম স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই ফের বিয়ে, ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেতা রাহুলের জীবনে নতুন সঙ্গিনী পরী

সব মিলিয়ে তৃণা সাহার আগমন, নতুন খেলার সম্ভাবনা, প্রতিযোগীদের বিদায় এবং ফিনালের টিকিট পাওয়ার লড়াই—সব মিলিয়ে আজকের বিগ বস বাংলা পর্ব যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক