বলিউড অভিনেত্রী Celina Jaitly ফের ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানান, একদিকে প্রয়াত পুত্রকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা— সব মিলিয়ে গভীর মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায়, নিজের ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। সেই পোস্টেই তিনি জানান, বর্তমান পরিস্থিতি তাঁর কাছে অত্যন্ত কঠিন। সেলিনার দাবি, স্বামী পিটার হাগের সঙ্গে আইনি লড়াই চলার কারণে তিনি নানাভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এমনকি সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তাঁর।
অভিনেত্রীর কথায়, সংসার এবং স্বামীর পেশাগত জীবনের জন্য তিনি নিজের বহু স্বপ্ন ও সুযোগ ত্যাগ করেছিলেন। কিন্তু সম্পর্কের অবনতি এবং বিচ্ছেদের পরিস্থিতি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। বিশেষ করে একজন মা হিসেবে সন্তানদের থেকে দূরে থাকা তাঁর কাছে সবচেয়ে কষ্টদায়ক বলে জানিয়েছেন তিনি।
তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন সেলিনা। নিজের অধিকার এবং সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি শেষ পর্যন্ত লড়বেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাঁদের তিন সন্তান রয়েছে। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে আইনি পদক্ষেপও নেন অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.