সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন অহনা দত্তের মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। অতীতে মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও পরে সেই বিতর্ক থেকে সরে এসে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত—নাচ, রান্না কিংবা বাগান করার ভিডিও—সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে শুরু করেন। তবে এবার তাঁর নিশানায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে চাঁদনী শুভশ্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় অভিনেত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং প্রাক্তন সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরে অভিনেত্রীর মানসিক অবস্থা নিয়ে তাঁর নাকি ‘মায়া’ হচ্ছে।
চাঁদনী আরও দাবি করেন, অন্ধ সমর্থন বা ভালোবাসা মানুষকে কখনও কখনও বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, নির্বাচনের সময় শুভশ্রীর করা মন্তব্যকেই ঘিরে এই আক্রমণ। ভোটদানের পর সংবাদমাধ্যমের সামনে শুভশ্রী বলেছিলেন, তিনি শুধুমাত্র ‘মা দুর্গা’-কেই চেনেন এবং যেমন দুর্গা অসুর দমন করেন, তেমনভাবেই অন্যায়ের বিরুদ্ধে জয় আসবে। সেই মন্তব্য নিয়েই বিদ্রূপ করেন চাঁদনী।
ভিডিয়োতে তিনি ‘সিংঘম’ এবং ‘পুষ্পা’ প্রসঙ্গ টেনে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন। রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তাঁর এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তবে নেটদুনিয়ায় চাঁদনীর বক্তব্য ভালোভাবে নেননি অনেকেই। শুভশ্রীর অনুরাগীরা কমেন্ট বক্সে তীব্র প্রতিক্রিয়া জানান।
একজন মন্তব্য করেন, শুভশ্রীর কাছ থেকে সংসার সামলানো শেখা উচিত চাঁদনীর। পাল্টা জবাবে চাঁদনী লেখেন, অন্যের টাকা আত্মসাৎ করে বড়লোক হওয়ার শিক্ষা তাঁর প্রয়োজন নেই। আবার কেউ তাঁকে ‘জীবনের যুদ্ধে হেরে যাওয়া মানুষ’ বললে, সেখানেও পাল্টা ক্ষোভ উগরে দেন তিনি। নিজের জীবনের ভুল সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন চাঁদনী।
অন্যদিকে, দেবকে নিয়েও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই মনে করিয়ে দেন, দেব বর্তমানে সাংসদ এবং তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন না। ফলে ‘হার’-এর প্রসঙ্গ তোলার কোনও অর্থ নেই। যদিও চাঁদনীর যুক্তি, এলাকার রাজনৈতিক ফলাফলের দায় স্থানীয় সাংসদের উপরও বর্তায়।
সব মিলিয়ে, একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ঘিরে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্যকে ঘিরে যেমন সমালোচনা হচ্ছে, তেমনই রাজনৈতিক ও বিনোদন জগতের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.