দীপিকা পাডুকোন সন্তান সম্ভবা একথা নেটিজেনরা সকলেই জানেন। গত পরশু অর্থাৎ শুক্রবার দীপিকা তার স্বামী রণবীর সিং- ও শশুর বাড়ির সকলকে নিয়ে গনেশ পূজাতে সিদ্ধি বিনায়কের মন্দিরে পুজো করতে গিয়েছিলেন, মন্দিরটি মুম্বাইতে অবস্থিত।
মন্দিরে পুজো দিতে যাওয়ার দিন অভিনেত্রী একটি সবুজ রঙের বেনারসি শাড়ি পড়েছিল ও এর সঙ্গে তার কানে ছিল বড় কানের দুল, যেটা কিনা হিরে দিয়ে তৈরি। সেদিন খুব একটা মেকআপ করেননি নায়িকা, হালকা মেকাপেই মন্দিরে গিয়েছিলেন তিনি। গাড়ি থেকে নেমে দীপিকা পাড়ুকোন সহ বাকি সকলেই খালি পায়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। স্বামী রণবীর সিং তার স্ত্রী দীপিকা কে খুব যত্নে রাখেন সারাক্ষণ।
জানা গেছে দীপিকার সন্তান হওয়ার ডেট ডাক্তার ২৮ সেপ্টেম্বর দিয়েছেন, কিন্তু টাইম আসার বেশ কিছুদিন আগেই হসপিটাল যেতে হয়। একদিন পার না হতেই অভিনেত্রীর গাড়িটি একটি নার্সিংহোমের বাইরে দেখা গিয়েছে। জানা গেছে দীপিকা পাদুকোন কে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
কানাখুশো শোনা যাচ্ছে এই দিনেই নাকি সিং রিবারের নতুন সদস্য আসছেন। এই মুহূর্তে অভিনেত্রীর মাকে তার সাথে এক ছবিতে দেখা গিয়েছে। খুশির খবর পাওয়ার আশায় সিং পরিবার ও পাডুকোন পরিবার আনন্দে আত্মহারা।
নেটিজেনরা আগে থেকেই শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিচ্ছেন নায়িকা দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া সাইডে। কেউ বলছেন এই দিনটির জন্যই অপেক্ষায় আছি অনেকদিন ধরে, আবার কেউ বলেন ছেলে হবে আবার কেউবা বলেন ফুটফুটে একটা মেয়ে হবে।
আরও পড়ুন,
*পরনে নীল রঙের থাই স্লিটেড পোশাক, দুর্দান্ত ভঙ্গিমায় নাচ জাহ্নবী কাপুরের

Hello, I am BB. I have been working in blogging for more than four years.