ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি জাহ্নবী কাপুর একজন দুর্দান্ত নৃত্যশিল্পী! যার প্রমাণ আমরা বারবার পেয়েছি বিভিন্ন সিনেমায়। সেরকমই একটি জনপ্রিয় গানে নাচতে দেখা গিয়েছিল তাকে। যার রেশ যে আজও কাটেনি তেমনটাই বোঝা গিয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।
সিনেমা প্রচারের কারণে মাঝেমধ্যে বিভিন্ন রিয়্যালিটি শো’তে উপস্থিত হন তারকারা। সেরকমই জাহ্নবী উপস্থিত হয়েছিলেন ‘বিগবস’এর ঘরে। আর সেখানে গিয়ে সকলের অনুরোধে তাকে নাচতে দেখা গিয়েছিল তার জনপ্রিয় গান ‘নদীয়োঁ পার সজন দা থানা’ গানটিতে।
নাচের সময় তার পরনে ছিল নীল রঙের থাই স্লিটেড একটি পোশাক। দুর্দান্ত ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে তাকে। তাইতো সেই ভিডিও আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই গানটি মূলত তার অভিনীত ‘রুহি’ সিনেমার। যেখানে তিনি ছাড়া অভিনয় করেছিলেন রাজকুমার রাও। যেটি একটি হরর-কমেডি সিনেমা।
২০২১ সালে মুক্তি পেলেও আজও সিনেমার গানগুলি মনে গেঁথে রয়েছে দর্শকদের। তেমনটাই বোঝা গেছে এই পোস্ট দেখে। এই ভিডিওটি পোস্ট করতেই সেখানে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে তাকে শেষবার দেখা গিয়েছে ‘উলঝ’ নামক সিনেমায়।
যেখানে তার অভিনয় বেশ প্রশংসা লাভ করেছে। এছাড়াও আগামী দিনে তার বেশ কিছু কাজ আসতে চলেছে। অন্যদিকে যদি আমরা তার ব্যক্তিগত জীবন দেখি তাহলে তিনি সম্পর্কে আবদ্ধ রয়েছেন শিখর পাহাড়িয়ার সাথে। মাঝেমধ্যেই নানান জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। বর্তমানে আর কোনো রাখঢাক নেই। সকলেই তাদের সম্পর্কের কথা জানেন।
আরও পড়ুন,
*গণেশ চতুর্থীতে মেতে উঠলেন জনপ্রিয় সংগীত শিল্পী পলক মুছল

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.