DeSu7: এক ফ্রেমে দেব-শুভশ্রী, ঘনিষ্ঠ মুহূর্তে ফের উষ্ণ হল পুরনো রসায়ন! নেটপাড়ায় তুমুল চর্চা

DeSu7: এবার ভীষণই ঘনিষ্ঠ দৃশ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় তারকা জুটি দেব (Dev) ও শুভশ্রী (Subhasree)। শুরু থেকেই তাদের নতুন সিনেমা নিয়ে ভীষণই উত্তেজনা ছিল দর্শকদের মনে। এবার তাদের বেশ কিছু ছবি তার পরিমাণ বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়।

দশ বছর আগে যখন তারা সম্পর্কে ছিলেন তখন এই ধরনের মুহূর্ত খুব একটা অপ্রত্যাশিত ছিল না সকলের জন্য, তবে দীর্ঘ সময় পর মনোমালিন্য মিটিয়ে তাদের যে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখা যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে।

আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তাদের এই ছবি উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। কারণ, তাদের রসায়ন দেখে এটাই স্পষ্ট হয় কোনো বাড়তি প্রচেষ্টা নয় বরং সাবলীলভাবেই এমন রসায়ন ফুটিয়ে তুলেছেন পর্দায়।

ছবিগুলো দেখার পর পুরনো দিনে ফিরে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের প্রিয় জুটিকে একসঙ্গে দেখে ভীষণই খুশি। অনেকে তো আবার এও লিখেছেন পুরনো প্রেম কখনোই ভোলা যায় না। তাইতো দীর্ঘ সময় পরও তাদের রসায়ন এখনো অপরিবর্তিত রয়ে গিয়েছে। ছবিগুলি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, বর্তমানে দেব-শুভশ্রী জুটিকে ঘিরে সবচেয়ে বড়ো আকর্ষণ তাদের আসন্ন সিনেমা ‘দেশু ৭’। প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে পর্দায় ফিরছেন তারা। সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক গান ও প্রচারের ঝলক। বিশেষ করে ‘তোর শুধু তোর’ গানটি দেব-শুভশ্রীর রোম্যান্টিক রসায়নের কারণে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক