সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু নিয়ে এবার বড় পদক্ষেপ বম্বে হাই কোর্টের। দিশার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মেয়ের মৃত্যুকে আত্মহত্যা নয়, খুন বলে দাবি করে দীর্ঘদিন ধরে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। বুধবার সেই আবেদনেই রায় দিল বম্বে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, ঘটনার তদন্তের জন্য এফআইআর দায়ের করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, সিবিআইয়ের কোনও সিনিয়র অফিসারের নেতৃত্বে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বিচারপতি এসভি কোতওয়াল এবং বিচারপতি আরআর ভোঁসলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

দিশার বাবা সতীশ সালিয়ানের অভিযোগ ছিল, তাঁর মেয়ের মৃত্যু আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে। ২০২৫ সালের মার্চে এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, মেয়ের মৃত্যুর পিছনে কী ঘটেছিল, তার প্রমাণ তাঁর কাছে রয়েছে। মামলার শুনানিতে সতীশের আইনজীবী আদালতে জানান, দিশাকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হলেও মুম্বই পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেনি। এমনকি পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন জানানো হলেও তাতে সাড়া মেলেনি। সেই আবেদনই এবার মঞ্জুর করল উচ্চ আদালত।

রায়ের পর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন দিশার বাবা। দীর্ঘ অপেক্ষার পর আদালতের নির্দেশে স্বস্তি প্রকাশ করলেও আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখে জল নিয়ে সতীশ বলেন, প্রায় ছয় বছর ধরে তিনি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। তাঁর কথায়, মেয়েকে হারানোর যন্ত্রণা কোনওভাবেই মুছে যাওয়ার নয়। তবে আদালতের এই নির্দেশে অন্তত কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। সতীশ আরও জানান, দিশার মৃত্যুর পর এতদিন তিনি চোখের জল ফেলেননি। এমনকী মেয়ের মৃত্যুর সময়ও নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু আদালতের রায়ের পর আবেগ ধরে রাখতে পারেননি। বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আইনজীবীরা যে পরামর্শ দেবেন, সেই অনুযায়ীই তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। তাঁর বিশ্বাস, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।

Sushant Singh Rajput
Sushant Singh Rajput

২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডের একটি বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় দিশা সালিয়ানের দেহ উদ্ধার হয়। এর কয়েক দিন পর, ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরপর দুই মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন এবং জল্পনা তৈরি হয়।

আরও পড়ুন,
Trina Saha: ঝলমলে গ্ল্যামারাস লুকে তৃণা সাহা, নতুন অবতারে মুগ্ধ অনুরাগীরা

দিশা ও সুশান্তের মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও দীর্ঘদিন ধরে নানা দাবি ও গুঞ্জন ছড়ায়। তবে তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল, দু’টি মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্রের প্রমাণ মেলেনি। দিশার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলের নামও জড়িয়েছিল। বিশেষ করে শিবসেনা নেতা এবং তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। যদিও আদিত্য ঠাকরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। উদ্ধব শিবিরের দাবি, ঘটনার সঙ্গে আদিত্যর কোনও সম্পর্ক নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর নাম জড়ানো হচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান

প্রাথমিক তদন্তের পর সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, দিশা ১৪ তলা থেকে পড়ে মারা যান এবং ঘটনাটি দুর্ঘটনা হতে পারে। পরবর্তী তদন্তে তাঁর মৃত্যু আত্মহত্যা বলেই মনে হয়েছিল তদন্তকারীদের। খুনের কোনও প্রমাণও মেলেনি বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন,
Srabanti: সাদাকালো ফ্রেমে ফের মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী, ভাইরাল নতুন ছবি

তবে পরিবারের অভিযোগ এবং তদন্ত নিয়ে প্রশ্ন থামেনি। মুম্বই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগও সামনে আসে। এবার বম্বে হাই কোর্টের নির্দেশে দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনা নতুন করে সিবিআইয়ের তদন্তের আওতায় আসতে চলেছে। ফলে এত বছর পর এই রহস্যমৃত্যুর ঘটনায় নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর থাকবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক