Ditipriya: লাল আটপৌরে শাড়িতে অনুরাগীদের মুগ্ধ করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya)। একইসাথে তুলে ধরলেন এক বিশেষ বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন বিভিন্ন সাজের ছবি তিনি ভাগ করে নেন সকলের সাথে। ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সব পোশাকে তিনি সাবলীল।
তবে এবার যে সাবেকিয়ানায় মোড়া ছবি তিনি পোস্ট করেছেন তা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। তিনি যেন ফিরে গিয়েছেন দীর্ঘ সময় পেছনে। যখন বাঙালি নারীদের পরনে থাকতো আটপৌরে শাড়ি, সাবেকি সোনার গয়না এবং স্নিগ্ধতা।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি লাল আটপৌরে শাড়ি পরে রয়েছেন তিনি। আর গায়ে পুরনো দিনের গয়না কপালে লাল টিপ। কখনো উদাসীনভাবে তাকিয়ে রয়েছেন অন্যদিকে আবার কখনো হাসিমুখে ক্যামেরার দিকে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জনপ্রিয় গানের লাইন, ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা।’ ছবিগুলোর সাথে ক্যাপশনটি ছিল যথাযথ। তিনিও যেন প্রেমের জোয়ারেই ভেসে গিয়েছেন। পোস্ট করতে নিমেষে ভাইরাল হয়েছে ছবিগুলি।
প্রত্যেকের মুখে একটাই কথা এই অভিনেত্রী সৌন্দর্য্য সময়ের সাথে সাথে বাড়ছে। স্নিগ্ধতার দিক দিয়ে তিনি হার মানাতে পারেন অভিজ্ঞ অভিনেত্রীদের। উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে খুব কম বয়সে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তার। এরপর দীর্ঘ সময় কাজ করার পর টলিউডে সুযোগ পান। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

Sudeshna has been writing entertainment reports since 2021.