২২-এ পা ‘ফুলকি’র! সৃজিত-দিব্যজ্যোতিকে পাশে নিয়ে জমজমাট জন্মদিন উদযাপন দিব্যানীর

১৭ অগস্ট ছিল অভিনেত্রী দিব্যানী মণ্ডলের জন্মদিন। অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখে দর্শকদের নজর কেড়েছেন ‘ফুলকি’ খ্যাত এই অভিনেত্রী। এ বছর ২২ বছরে পা দিলেন দিব্যানী। জন্মদিনের বিশেষ মুহূর্তে পরিবার ও টলিপাড়ার একাধিক তারকাকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গেল তাঁকে।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রাণা সরকার, অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত-সহ আরও অনেকে। বিস্কিট রঙের গাউনে সেজেছিলেন দিব্যানী। কেক কাটার পর সৃজিত মুখোপাধ্যায়কে নিজে হাতে কেক খাওয়াতেও দেখা যায় তাঁকে। জন্মদিনের অনুষ্ঠানে সৃজিতের পোশাকও ছিল নজরকাড়া। সাদা শার্টে সুতোর কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল তাঁর ২০১৫ সালের ছবি ‘নির্বাক’-এর পোস্টার। অন্যদিকে, দিব্যজ্যোতি দত্তকে দেখা যায় বোতাম খোলা শার্টে।

অভিনয়ের পাশাপাশি খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা যাবে দিব্যানীকে। পরপর দুটি ছবিতে অভিনয় করছেন তিনি। রাণা সরকার প্রযোজিত ‘গুন গুন করে মহুয়া’ ছবিতে মহুয়ার তরুণীবেলার চরিত্রে অভিনয় করবেন দিব্যানী। পাশাপাশি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘রেড ফ্ল্যাগ: ভালোবাসা বেশি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। জেন জি-র প্রেম, সম্পর্ক এবং জটিল আবেগের সমীকরণই এই ছবির অন্যতম বিষয়।

দিব্যানীর অভিনয় যাত্রা অবশ্য শুধুমাত্র বাংলা ছবিতেই সীমাবদ্ধ নয়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি, যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও খুব শীঘ্রই তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করতে দেখা যেতে পারে তাঁকে। পরিচালক বীরেশ কোকারের ছবিতে অভিনয় করবেন দিব্যানী।

ব্যক্তিগত জীবনেও বেশ কিছু বিশেষ পরিচয় রয়েছে অভিনেত্রীর। ক্যারাটে গুরু দেবাশিস মণ্ডলের মেয়ে দিব্যানী কলকাতাতেই বড় হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভর্তি হওয়ার সময়ই তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসে। বাবার পথ অনুসরণ করে ক্যারাটেতেও দক্ষতা অর্জন করেছেন তিনি এবং ব্ল্যাক বেল্ট পেয়েছেন। এই দক্ষতা ‘ফুলকি’ ধারাবাহিকে তাঁর বক্সারের চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করেছে।

দিব্যানী শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং ইস্কনের অনুগামী। মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি সম্পূর্ণ নিরামিষাশী। অভিনয়, পড়াশোনা এবং নিজের নানা প্রতিভার পাশাপাশি পর্দায় তাঁর সাবলীল উপস্থিতিও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।

২২তম জন্মদিনে পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের ভালোবাসায় ভেসেছেন ‘ফুলকি’ অভিনেত্রী। আগামী দিনে বড় পর্দা ও ওটিটি-তে তাঁর একাধিক কাজ নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক