ভারতের র্যাপার গানের জগতে একটি জনপ্রিয় নাম হানি সিং। তার জনপ্রিয়তা একসময় ছিল উর্ধ্ব গগনে। তার গলায় গাওয়া একের পর এক গান দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু হঠাৎ করেই এই গায়ক হারিয়ে যান। বহুদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে ফের তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখা যাচ্ছে। আর এইসময় উঠছে একের পর এক অতীত নিয়ে চর্চা।
দীর্ঘদিন চিকিৎসার পর ফের জীবনের স্বাভাবিক স্রোতে ফিরে এসেছেন হানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অতীত ও মাদকাসক্তি নিয়ে মুখ খুলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয় কে বা কারা তাকে এমন নেশার দিকে ঠেলে দিয়েছিল। তার উত্তরে তিনি জানান, বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তি এমন নেশার দিকে তাকে ঠেলে দিয়েছে।
হানি সিং জানান, ‘ব্লু আইজ’ খ্যাত গায়ক বলতেন হানি সিং মদ্যপান করতে পারেন কিনা। তাকে সেটা করে দেখানোর জন্য বলা হয়। এভাবেই ধীরে ধীরে তিনি মদ্যপান করতে শুরু করেন। প্রথম দিকে নাকি তিনি কিছুই বুঝতে পারতেন না। কিন্তু ধীরে ধীরে তার নেশা হয়ে যায়। একসময় তিনি মদের প্রতি আসক্ত হয়ে পড়েন।
তিনি জানান, সেইসময় তিনি সকালে ঘুম থেকে উঠে মদ খেতেন আবার রাতে শুতে যাওয়ার আগে মদ খেতেন। তিনি জানান, মদ খাওয়ার জন্য তার সঙ্গে তার প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।
হানি সিং-এর কথায় বিয়ের পর প্রথম ৯ মাস তারা একটি সুস্থ সম্পর্কে ছিলেন। ধীরে ধীরে গায়কের সাফল্য আসতে শুরু করে এবং তিনি সংসার বিমুখ হয়ে পড়েন। বর্তমানে তিনি তার নিজের ভুল বুঝতে পারেন।
আরও পড়ুন,
*‘টেস্টে ১০ হাজার রান না করতে পারলে সেটি ব্যর্থতা’! বিরাটকে নিয়ে বার্তা দেন হরভজন সিং

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.