হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে রয়েছেন সাবা আজাদ এটি সকলেই জানেন। তাদের মাঝেমধ্যে নানান অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায়৷ একে অপরের হাত ধরে পাপারাজ্জিদের সামনে পোজ দিতেও দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে কি তাদের সম্পর্কে ধরেছে ভাঙন? কারণ এমন কিছু সূত্র পাওয়া গিয়েছে যা থেকে অনেকেই মনে করছেন তাদের সম্পর্কে তাল কেটেছে
কিছুদিন আগে মহা সমারোহে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা বলিউড। সকলকেই নানান সাজে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে। অনুষ্ঠানে বাকি সকলের মতন হাজির ছিলেন হৃত্বিক রোশন। কিন্তু তাকে একলা দেখা গিয়েছে। তার প্রেমিকার সঙ্গে তাকে দেখা যায়নি।
এরপর ফের ফারাহ খানের মা মেনকা ইরানির শেষকৃত্যে একই ঘটনার পুনরাবৃত্তি হল। যা থেকে সকলে মনে করছেন হৃত্বিক ও সাবার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে অতীতে সাবা অভিযোগ করেছিলেন সুপারস্টার প্রেমিকের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় তিনি কাজ পাচ্ছেন না। সাবার সঙ্গে ব্রেকাপের জল্পনা নিয়ে একটিও শব্দ করেননি হৃত্তিক।
রবিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতদিনের জল্পনার জবাব যেনো সর্বসমক্ষে দিলেন হৃত্বিক। সম্প্রতি প্রেমিকার হাত ধরে মিডিয়ার মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন তারা একসঙ্গে রয়েছেন। রবিবার হৃত্বিক ও সাবা একসঙ্গে মুভি ডেট করতে গিয়েছিলেম। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা।
Saba Hrithik are very much together. No break up has happened.
byu/writerrani inBollyBlindsNGossip
সাবা ও হৃত্বিকের এই ভিডিও শেয়ার করে এক এডিটর লিখেছেন, “সাবা হৃতিক একসঙ্গেই আছেন। কোনও ব্রেক আপ হয়নি। ক্লিপটিতে হৃতিকের হাত ধরেছিলেন সাবা।” ভিডিওতে দেখা গিয়েছে মুখে মাস্ক ঢেকে থিয়েটারে প্রবেশ করছেন তারা।এদিকে ২০০০ সালে সুজানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃত্বিক। এরপর ২০১৪ সালের তাতের বিবাহবিচ্ছেদ হয়। তবু একে অপরের সঙ্গে এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন।
আরও পড়ুন,
*ফেডারেশন বনাম পরিচালক-প্রযোজক, দুপুরে বুম্বাদার বাড়িতে বৈঠক, কারা উপস্থিত?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.