Iman: নির্বাচন পরবর্তী সময়ে একাধিক কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এবার সেসব পেরিয়ে হাজির হলেন পুরীর জগন্নাথদেব মন্দিরে। বাঙালির অন্যতম প্রিয় ধর্মীয় স্থান পুরীর জগন্নাথ মন্দির। যেখানে মনের সমস্ত ভয়, আশঙ্কা সবকিছু দূর হয়ে এক প্রশান্তি নেমে আসে।
সেরকমই শিল্পী ইমন চক্রবর্তী (Iman) সমালোচনার শিকার হয়েছেন বাংলা নির্বাচন পরবর্তী সময়ে। যেহেতু তিনি পরোক্ষভাবে প্রাক্তন সরকারের সাথে যুক্ত ছিলেন সে কারণে নানান সময় নানান জল্পনার সম্মুখীন হতে হয়েছে তাকে। যদিও কোনো সময় সেসব কটাক্ষকে গায়ে লাগাননি বরং আত্মবিশ্বাসের সাথে এড়িয়ে গিয়েছেন।
তবে কোনো না কোনোভাবে সেগুলি প্রভাব ফেলে মানসিক শান্তিতে। তাইতো সবকিছু ভুলতে তিনি পৌঁছে গিয়েছেন পুরীর মন্দিরে। স্বামী নীলাঞ্জন ঘোষের সাথে তিনি পুজো দিতে গিয়েছিলেন। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে কখনো পুজোর পর বাইরে পূজারীর সাথে দাঁড়িয়ে রয়েছেন, আবার কখনো রিক্সায় করে ঘুরছেন। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বারবার দর্শন দিও বাবা।’ অর্থাৎ তিনি জগন্নাথদেবের উদ্দেশ্যে বলেছেন তিনি যেন বারবার তার কাছে এসে দর্শন করতে পারেন।
ছবিগুলি দেখার পর একদিকে যেমন কিছু মানুষ তাকে কটাক্ষে ভরিয়ে তুলেছেন আবার কেউ কেউ প্রশংসা করতেও ভোলেননি। আসলে এই শিল্পী প্রাক্তন সরকারের হয়ে একটি বিশেষ গান গেয়েছিলেন। তবে সেই ‘উন্নয়নের পাঁচালী’ পড়েই তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। তাইতো সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করলেই বারবার কু-মন্তব্যের তীর ধেয়ে আসে তার দিকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.