Champions Trophy 2025: ২০২৫ সালের ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ‘আয়োজন করবে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে কিনা এই নিয়ে তর্কবিতর্ক রয়েছে। শেষবার ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান খেলতে গিয়েছিল। আমাদের সবারই জানা যে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক কূটনীতি দিক থেকে সম্পর্ক খুব একটা ভালো নয়।
ভারত সরকার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে পাকিস্তানের খেলতে যাওয়ার অনুমতি দেবে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। মাত্র’ আইসিসি ট্রফিতেই’ এই দুই দেশের মুখোমুখি হয় দুই দেশের ক্রিকেট টিমের ক্রিকেটাররা। এই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন দীর্ঘ ৮ বছর পর হতে চলেছে।
কয়েক দিন আগে কুলদীপ যাদব কে জিজ্ঞাসা করা হয়েছিল ভারত পাকিস্তানে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ খেলতে যাবে কিনা। ভারত সরকার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবেন কিনা। অস্ট্রেলিয়ার একটি আয়োজিত ইভেন্টে কুলদীপ যাদব এই বিষয়ে তার নিজের কিছু মতামত প্রকাশ করেছিলেন।
তিনি বলেন একজন ক্রিকেটার হিসেবে তাকে যেখানে খেলতে পাঠানো হবে সে সেখানেই খেলতে যাবেন। তিনি আরো জানান তিনি এর আগে কখনোই পাকিস্তানে খেলতে যায়নি এই কারণে তিনি পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ভীষণ উত্তেজিত হয়ে আছেন। আরো বলে পাকিস্তানের মানুষ খুব বন্ধুত্বপূর্ণ তাই সেখানে খেলতে দেওয়া কোন সমস্যা নেই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসির কাছে একটি খসড়া প্রস্তুত করে জমা দিয়ে ফেলেছেন। তিনটি জায়গা কে বেছে নেওয়া হয়েছে লাহোর করাচি, রাওয়ালপিন্ডি। ইতিমধ্যেই পিভিসি বিরাট অংকের টাকা স্টেডিয়ামগুলি সংস্কারের কাজ শুরু করতে ঠেলে দিয়েছেন।
আরও পড়ুন,
*IPL 2025: দিল্লি ক্যাপিটালস টিমের কোচ যুবরাজ সিং! তুঙ্গে জল্পনা

Hello, I am BB. I have been working in blogging for more than four years.