প্রিয়ঙ্কা চোপড়া বিয়ের পর থেকেই বিদেশে থাকেন। সম্প্রতি
প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে থাকার জন্য তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন।

অভিনেত্রীর ভাইয়ের বিয়েতে তাকে ম্যাজেন্টা কালারের একটি শাড়িতে দেখা যায় যেটা পরে তাকে একদম অপরূপা সুন্দরী লাগছিলো।

শাড়ির সঙ্গে নায়কা গলায় একটা মুক্তোর হার ও হাতে একটি ব্রেসলেট পরেছিল। তার হাতের ব্রেসলেটটি দেখতে হালকা হলেও, ওজনের দিক থেকে কিন্তু কোনো অংশে হালকা ছিল না,সোনার এই ব্রেসলেটটির ওজন ছিল ১৮ ক্যারাট, এবং এর সঙ্গে রয়েছে হিরেও।

এই ব্রেসলেটটির একটি বিশেষ নাম রয়েছে যা হলো “সারপেন্টি ভাইপার”নামে খ্যাত, এটির ডিজাইনটা দেখতে সাপের কুন্ডলীর মতো।

হীরা সজ্জিত এই ব্রেসলেট টি যিনি তৈরি করেছেন তার নাম হল ‘ বুগরি’। জানা গেছে ভারতের হিসেবে ব্রেসলেট টির দাম ৩০ লক্ষ টাকারও বেশি।

শুধুমাত্র ব্রেসলেট টি যে এত দামি সেটা নয়, অভিনেত্রীর গলায় মণিমুক্তার যেই হারটি রয়েছে সেটিতেও রয়েছে হিরে সহ চুনি ও অন্যান্য দামি রত্ন। ভারতীয় টাকায় সেই হারটির দাম রয়েছে প্রায় ৮ কোটি টাকা।

এত দামি দামি অলংকারের সাথে অভিনেত্রীও যেন আরো দামী হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।ম্যাজেন্টা শাড়ির সাথে
স্প্যাগেটি স্ট্র্যাপ ব্লাউজ় এবং তার সঙ্গে গলার হার ও হাতের ব্রেসলেটে প্রিয়াঙ্কা চোপড়া যেন ঘায়েল করেছে নেটিজেনদের মন। ছবির কমেন্ট সেকশনে নানান লোকজন নানান ধরনের মন্তব্য করেছেন। সবাই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন,
*নিজের বাড়ির সামনেই হেনস্থার শিকার মিশমি ও তাঁর মা! বড় পদক্ষেপ অভিনেত্রীর

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.