Mishmee Das: আর জি কর ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ। আর এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য সহ দেশ জুড়ে। আর এরই মাঝে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। কিছুদিন আগে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় হেনস্তার শিকার হন। ফের আরেক টলিউড অভিনেত্রীর সঙ্গে ঘটল এমন ঘটনা। এদিন হেনস্তার শিকার হন অভিনেত্রী মিশমি দাস। তিনি নিজের বাড়ির সামনে হেনস্তার শিকার হন।
অভিনেত্রী এক মহিলার ছবি পোস্ট করে গোটা ঘটনাটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেন। পোস্ট করা ছবিতে হলুদ টিশার্ট ও ডেনিম পরে একজন মহিলাকে অভিনেত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অভিনেত্রী লেখেন, “আমি তখন একটি অনুষ্ঠানে যাব বলে তৈরি হচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিল। তখন মা দেখেন যে আমাদের বাড়ির ঠিক সামনে একটি গাড়ি রাখা আছে।”
তিনি আরও লেখেন, “তখন মা ওনাদের গাড়িটি সরাতে বলেন কারণ, আমার গাড়ি রাখা যাচ্ছিল না আমাদেরই বাড়ির সামনে। তার পরই ওই গাড়িতে থাকা এক মহিলা আমার মা-কে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু করে। অনেক ঝামেলার পর ওরা গাড়ি সরিয়ে নিলেও গালাগাল থামায়নি। তাই তখন আমি বাইরে এসে গাড়িটি এবং মহিলাটির ছবি তুলে নিই।”
মিশমি জানান তিনি যখন গাড়িতে উঠতে যান তখন ওই মহিলা বাধা দেন। এর পাশাপাশি অভিনেত্রীকে ওই মহিলা তার ছবিগুলি মুছে দেওয়ার জন্য বলেন। অভিনেত্রী তার কথা না মানায় ওই মহিলা জোর খাটানোর চেষ্টা করেন। এরপর ওই মহিলা মিশমির ছবি তুলে নেন এবং বলেন তিনিও বাংলা ইন্ডাস্ট্রির নাম খারাপ করবেন।
এই ঘটনার পর মিশমি জানান, বাড়িতেই যদি মেয়েরা নিরাপদ না থাকে তাহলে রাস্তায় কীভাবে নিরাপদ থাকবেন। গোটা পোস্টটিকে তিনি কলকাতা পুলিশের সঙ্গে ট্যাগ করে দেন। জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে অভিনেত্রী চলে গেলে তার মা’কে অকথ্য ভাষা শুনতে হয়।
আরও পড়ুন,
*‘ক্ষমা অযোগ্য, মা-বোন তুলে গালাগাল বন্ধ করুন …’ ধর্ষকদের শাস্তি দিতে সরব রুক্মিণী

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.