এই বিশেষ দিন গুলি এলেই মনখারাপ হয় ইন্দ্রাণীর

ভাইফোঁটা হোক কিংবা রাখিবন্ধন—ভাইকে ঘিরে বিশেষ দিনগুলি এলেই মনটা যেন ভার হয়ে আসে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের। ২০১৯ সালে নিজের ভাইকে হারিয়েছেন তিনি। সেই শূন্যতা আজও রয়ে গিয়েছে। তবে মনখারাপকে আঁকড়ে না ধরে নিজের মতো করে বিশেষ দিনগুলি উদযাপন করার চেষ্টা করেন অভিনেত্রী।

এ বছরও রাখিবন্ধনে তার ব্যতিক্রম হয়নি। বরং দীর্ঘ দিন পর নিজের মতো করে রাখির আয়োজন করেছিলেন ইন্দ্রাণী। নিজের হাতে রান্না করেছেন ভাইয়ের পছন্দের একাধিক পদ। বাসমতি চালের ভাত, ডাল, মাছের ডিমের বড়া এবং ইলিশ মাছ—ভাইয়ের প্রিয় খাবারগুলি যত্ন করে রান্না করে রেখেছিলেন তাঁর ছবির সামনে।

ইন্দ্রাণী জানান, তাঁর ভাই ইলিশ মাছ খেতে অত্যন্ত ভালবাসতেন। তাই ভাইয়ের ছবির সামনে ভাত ও ইলিশ রেখে আবেগঘন মুহূর্ত কাটিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, মনখারাপ হলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কারণ, তাঁর জীবনে এখনও অন্য ভাইয়েরা রয়েছেন।

রাখিবন্ধনে ইন্দ্রানী
রাখিবন্ধনে ইন্দ্রানী

গত দু’বছর সেভাবে কোনও আয়োজন করতে পারেননি ইন্দ্রাণী। তবে এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্ধু, সাংবাদিক বন্ধু এবং নিজের প্রিয় পোষ্যদের নিয়েও রাখির আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। তাঁদের হাতেও রাখি পরিয়েছেন অভিনেত্রী।

ভাইকে হারানোর পর ইন্দ্রাণীর জীবনে বিশেষ জায়গা করে নিয়েছে তাঁর পোষ্য জেসি। অভিনেত্রীর কাছে জেসি শুধু পোষ্য নয়, ভাইয়ের মতোই। তাই এ বছর জেসির হাতেও রাখি পরিয়েছেন তিনি। বহু দিন পর এ ভাবে রাখিবন্ধনের আয়োজন করতে পেরে খুশি ইন্দ্রাণী।

অন্যদিকে, কাজের ক্ষেত্রেও নতুন করে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ২০১৯ সালে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয়ের পর তাঁকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর ওজনও অনেকটা বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে ওজন ঝরিয়ে ফের অভিনয়ের জগতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইন্দ্রাণী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক