Ishaa: অবসর যাপনে মেতে উঠলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। ভাগ করে নিলেন তারই একগুচ্ছ ছবি। অনেকেই জানেন নায়িকাদের একটানা প্রচুর দিন কাজ করতে হয়। তবে সবটা মিটলে কিছুটা বিরতি নিতে ছুটে যান এদিক-ওদিক।
কখনো দূরে আবার কখনো কাছেপিঠে কিছুটা সময় নিশ্চিন্তমনে ঘুরে আসেন। সেরকমই কোথাও ঘুরতে গিয়েছিলেন ইশা। মূলত খাওয়াদাওয়া করতেই গিয়েছিলেন তিনি। যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে কখনো দেখা যাচ্ছে বেখেয়ালিভাবে জানালায় তাকিয়ে রয়েছেন।
একইসাথে পছন্দের খাবারগুলি উপভোগ করছেন। খিলখিলিয়ে উঠছেন আবার কথায় কথায়। ছবির ক্যাপশনে যা লিখেছেন তার বাংলা অনুবাদ করলে হয়, ‘সুন্দরী মেয়ে’। আসলেই তাই। ভীষণ সুন্দর দেখতে এই অভিনেত্রী। তাইতো তাকে ‘বং ক্রাশ’ আখ্যা দিয়েছেন অনুরাগীরা।
যদিও অভিনেত্রীর কোনো মনের মানুষ রয়েছেন কিনা সেই সন্ধান পাওয়া যায়নি। কারণ, তিনি বরাবর নিজেকে সিঙ্গেল বলেই দাবী করেন। অনেকেই এই বিষয়টি মানতে নারাজ। তারা মনে করেন মনের মানুষকে আপাতত গোপনে রাখতেই চাইছেন তিনি। খুব শীঘ্রই হয়তো তাকে প্রকাশ্যে আনবেন।
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টলিউডের অন্যতম অভিনেত্রী। বিশেষ করে সোনা’দা সিরিজের মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। খুব শীঘ্রই এই সিরিজের পরবর্তী সিনেমা ‘সপ্তডিঙার গুপধন’ আসতে চলেছে। আপাতত তারই শ্যুটিং চলছে জোরকদমে।

Sudeshna has been writing entertainment reports since 2021.