Madhumita: দেখতে দেখতে এক মাস পূর্ণ হলো তাদের বৈবাহিক জীবনের, চোখের পলকেই যেন এই কয়েকটা দিন কেটে গিয়েছে। আর এবার একমাস উপলক্ষ্যে বিশেষ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সাথে লিখে দিয়েছেন বিশেষ বার্তা।
২৩ শে জানুয়ারি মহা-আড়ম্বরের সাথে ছোটবেলার বন্ধুকে বিয়ে করেছেন অভিনেত্রী। রূপকথার মতোন ছিল তাদের প্রেম কাহিনী। অসম্ভবের মাঝেও সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন দেবমাল্য। ফলস্বরূপ মধুমিতাকে সারা জীবনের মতোন নিজের করে নিয়েছেন তিনি।
এদিন মধুমিতা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে সেটি সদ্য বিবাহ পরবর্তী ছবি। স্বামী স্নেহের সাথে চুম্বন করছেন তাকে। আর অভিনেত্রী যেন চমকে উঠেছেন। এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করা হয়েছিল যার ক্যাপশনে লেখা, ‘তোমার ঘর, তোমার পোশাক এবং তোমাকে চুরি করার এক মাস! শুভ এক মাস বাবু।’
পোস্ট করতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা, প্রত্যেকেই বলছেন একমাস যেভাবে কাটলো তাদের বাকিটা জীবন যেন একইভাবে কাটে। আগামী জীবনের জন্য শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন সকলে। উল্লেখ্য, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের বৈবাহিক জীবনের একাধিক ছবি উঠে এসেছে।
যা দেখে এটাই স্পষ্ট হয় যে একে অপরের সাথে ভীষণ আনন্দে দিন কাটাচ্ছেন তারা। শ্যুটিং, অফিস, ক্রিকেট, ঘোরাঘুরি সবমিলিয়ে তাদের জীবন ভরে উঠেছে রঙে রঙে। বসন্তের আগে তার জীবনে বসন্ত এনেছেন দেবমাল্য। আশা করা যাচ্ছে সারাটা জীবন এভাবেই আনন্দে কাটিয়ে দেবেন এই জুটি।

Sudeshna has been writing entertainment reports since 2021.