Ishaa: ঠিক যেন কোনো চঞ্চল কিশোরী, এমন সাজেই দেখা গেলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহাকে (Ishaa)। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। মূলত অ্যাস্থেটিক ছবির মাধ্যমেই তিনি সকলের মন জয় করে নেন। সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি নীল রঙের টপ এবং ধূসর রঙের মিনি স্কার্ট। একগুচ্ছ ছবিতে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। কখনো সলজ্জ দৃষ্টিতে তাকিয়েছেন ক্যামেরার দিকে আবার কখনো অন্যমনস্ক হয়ে অন্যদিকে।
ক্যাপশনে লিখেছেন, ‘এক মিনিটের চুমু।’ পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। আসলে এই সাজে তাকে বেশ অন্যরকম লাগছে। এতদিন পর্যন্ত তাকে শাড়িতেই বেশি দেখে এসেছেন সকলে। এবার একটু পরিবর্তন এলো সাজ পোশাকে। তবে সেটি পছন্দ করেছেন। একইসাথে তাকে ‘বং ক্রাশ’ উল্লেখ করতেও ভোলেননি তারা।
আসলে তার মধ্যে এক স্নিগ্ধ ভাব রয়েছে যে বিষয়টি পছন্দ করেন সকলে। খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও যে কটিতে তিনি অভিনয় করেছেন সেগুলি মন জয় করেছে সকলের। আর সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। অন্যদিকে খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন।’
যেখানে আরো একবার ঝিনুক চরিত্রে দেখা যাবে তাকে। সোনা’দা সিরিজের ইতিমধ্যেই একাধিক সিনেমা দেখে ফেলেছেন ভক্তরা। এর পরবর্তী ভাগ হলো ‘সপ্তডিঙার গুপ্তধন’। জানা গিয়েছে আগামী মে মাসে সেটি মুক্তি পাবে বড় পর্দায়। ইতিমধ্যেই শেষ হয়েছে সমস্ত শ্যুটিং পর্ব।

Sudeshna has been writing entertainment reports since 2021.