Jasmine Sandlas: বলিউডের বহুল চর্চিত ছবি ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’-এর হাত ধরে গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। কখনও কনসার্টে বিতর্কিত পারফরম্যান্স, কখনও আবার মঞ্চে তাঁর সাহসী উপস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে উঠে এলেন গায়িকা।
সম্প্রতি দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন জ্যাসমিন। অনুষ্ঠানে ‘সিপ সিপ’, ‘শারারাত’ এবং ‘লাওয়ান’-এর মতো একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। কনসার্ট চলাকালীন একসময় অনুরাগীদের আরও কাছে চলে আসেন গায়িকা। সেই সময় কেউ তাঁকে গোলাপ ছুড়ে দেন, আবার কেউ হাত বাড়িয়ে দেন প্রিয় শিল্পীকে স্পর্শ করার আশায়।
তবে পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তি জ্যাসমিনকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করছেন। এমনকি কেউ কেউ তাঁর হাত ধরে টানাহেঁচড়াও শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গায়িকাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। ইতিমধ্যেই সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যার জেরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন। তাঁদের একাংশের প্রশ্ন, জনসমক্ষে শিল্পীদের নিরাপত্তা নিয়ে এখনও কেন এমন উদ্বেগ থেকে যাচ্ছে? অনেকেই এই ধরনের আচরণের কড়া নিন্দা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
https://x.com/choga_don/status/2078447358996815917
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আবার জ্যাসমিনের মঞ্চে অনুরাগীদের খুব কাছাকাছি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে, দেরাদুনের এই কনসার্ট-ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে জ্যাসমিন স্যান্ডলাসকে।
*Koushani: ঠিক যেন বলিউডের কিয়ারা আডভানি! কৌশানীর নতুন লুক চমক লাগালো সোশ্যাল মিডিয়ায়

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.