Kanchan: ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটতেই শুভেচ্ছার বার্তা বয়ে যাচ্ছে প্রাক্তন তারকা তৃণমূল প্রার্থী তথা বিধায়কদের গলায়। সেরকমই অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan) এবার নবাগত সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। সাথে এও বার্তা দিয়েছেন তারা যেন শান্তির পথে চলে।
এক সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন কাঞ্চন। এমনকি লাভ করেছিলেন বিধায়কের পদও। তবে এই বছর দলের তরফ থেকে টিকিট পাননি অভিনেতা আর পেলেও খুব একটা সুবিধা করতে পারতেন না হয়তো। কারণ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়েছে ১৫ বছরের সাম্রাজ্য।
আর তার সাথেই উল্টো গান গাইতে শুরু করেছেন অনেক তাবড়-তাবড় অভিনেতারা। যে তালিকায় রয়েছেন কাঞ্চন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন। এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে।
আমি আশা রাখবো নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে হিংসার পথ ধরে নয়।’ যদিও হৃদয়ের কতটা অন্তস্থল থেকে তিনি এই কথা জানিয়েছেন সেটা বোঝা যায়নি, তবে এটা স্পষ্ট নতুন সরকারের মন রাখতে শুরু করেছেন তিনি।
যে বিষয়টি বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াবাসী। তার এই পোষ্টের পর ব্যাপক ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন তিনি। প্রত্যেকেই বলছেন কাজের আশায় এবার তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন অভিনেতা।

Sudeshna has been writing entertainment reports since 2021.