ভুয়ো নথির জেরে এবার শ্রীময়ীর পিছনে ছুটল কাঞ্চন। হ্যাঁ ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে সম্প্রতি। যদিও বাস্তবে নয়, বরং প্রেক্ষাগৃহের বড় পর্দায় এমনটাই ঘটতে দেখা গিয়েছে। প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। ছবিতে আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা সহ অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক ও তার ঘরনি শ্রীময়ী চট্টরাজ মল্লিক। আর সেই ছবিতেই চোখ রাখলে দেখা যাবে শ্রীময়ীর পিছনে কাঞ্চনের ‘দে ছুট’।
ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। শিবু-নন্দিতা পরিচালিত ছবিতে কাঞ্চন অভিনয় করছেন বহুবছর ধরে। তবে এবার তাদের পরিচালনায় অভিনয় করলেন শ্রীময়ী চট্টরাজ। তাই এবারের পুজো শ্রীময়ীর জন্য একেবারেই অন্যরকম। মাসখানেক আগে জানা গিয়েছিল, ‘রক্তবীজ ২’ ছবিতে টলি পাড়ার অন্যতম চর্চিত দম্পতি কাঞ্চন ও শ্রীময়ীকে দেখা যেতে পারে। যদিও কোন চরিত্রে তারা অভিনয় করছেন তা স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন,
আপ্তসহায়ক সিদ্ধার্থের বাড়ি চড়াও উত্তেজিত ভক্তরা! জুবিন গার্গের মৃত্যু মানতে না পেরে কী কাণ্ড ঘটেলেন?
অবশেষে ছবি মুক্তি পাওয়ার পর সকলের সামনে সেই রহস্য উদঘাটন হল। পঞ্চমীর সকালে শ্রীময়ী জানান, তাকে এই ছবিতে দেখা যাবে ‘নুরি বিবি’ চরিত্রে। এর পাশাপাশি কাঞ্চন মল্লিককে দেখা যাবে ‘নিত্যানন্দ পুততুণ্ডি’-র চরিত্রে। তাকে ‘বাঁকা চাঁদ’ বলেও সম্বোধন করতে দেখা যাবে ছবিতে। তবে নিত্যানন্দর জালে নুরি বিবি কীভাবে পড়লেন তা জানতে গেলে দেখতে হবে বড় পর্দায় ‘রক্তবীজ ২’।
আরও পড়ুন,
জুবিন গর্গের মৃত্যুতে জালে আরও বড় ‘মাছ’? তদন্তকারী সংস্থার সাহায্যে প্রকাশ্যে এলো নাম?
বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। ছবিটি ইতিমধ্যে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। প্রথমবার ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ প্রসঙ্গে শ্রীময়ী বলেন, “আমি এর আগে কখনও এরকম চরিত্রে অভিনয় করিনি। এবং যে চরিত্রতে অভিনয় করেছি, এটি একদম বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্য ঘটনা অবলম্বনে একটা চরিত্র।আসলে আমরা তো অভিনেত্রী এবং প্রত্যেক শিল্পীরা চায় ভালো ভালো চরিত্রে নিজেকে যাপন করতে। উপরন্তু সেটা আবার যদি হয় উইন্ডোজ প্রোডাকশন হাউজ।”
আরও পড়ুন,
Srabanti: পঞ্চমীর সাজে অপরূপা শ্রাবন্তী! ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি