Kanchan-Sreemoyee: বাবা-মায়ের হাত ধরে প্রথমবার শিবরাত্রি পালন ছোট্ট কৃষভীর। সম্প্রতি সেই সব ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। অনেকেই জানেন সব পূজোতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কাঞ্চন-শ্রীময়ী। এমনকি তাদের বাড়িতে একাধিক দেবতার পুজো বেশ নিষ্ঠা সহকারে পালিত হয়।
আর মেয়েকেও নিজস্ব সংস্কৃতি থেকে দূরে রাখেননি তারা। সব পুজোতেই তাকে সঙ্গে করে নিয়ে যান। এমনকি বিভিন্ন মন্দির, তীর্থ স্থানেও মেয়েকে নিয়েছেন সঙ্গে করে। সেরকমই এবার শিবরাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন তারা, সাথে ছিল মেয়ে কৃষভী।
বাবা-মা যখন মহাদেবের মাথায় জল ঢালছিলেন তখন তাদের কোলেই ছিল সে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা যতই তাদের নিয়ে সমালোচনা করা হোক না কেন মেয়েকে কিন্তু খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করছেন তারা।
যতই সে আধুনিক প্রজন্মের মেয়ে হোক না কেন নিজস্ব সংস্কৃতি থেকে তাকে দূরে রাখেনি এই জুটি। যে বিষয়টি পছন্দ করেছেন অনুরাগীরা। উল্লেখযোগ্য, শুধু শিবরাত্রি নয় মাঝেমধ্যেই তাদের বিভিন্ন মন্দির প্রাঙ্গণেও দেখা যায়। যে তালিকায় রয়েছে কালীঘাটের কালী মন্দির থেকে পুরীর শুরু করে জগন্নাথ মন্দির।
সময় পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন তারা। আর খুব অল্প বয়স থেকেই কৃষিভীকে সঙ্গে নিয়ে বেড়াতে যান কাঞ্চন ও শ্রীময়ী। মেয়ে ছোট বলে কখনোই তার জন্য বাড়িতে বসে থাকেননি তারা বরং সমস্ত পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য মেয়েকে ছোট থেকেই প্রশিক্ষণ দিচ্ছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.