Sreemoyee-Kanchan: বড়ো চুল কেটে ন্যাড়া করে দেওয়া হলো অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) এবং কাঞ্চন মল্লিকের (Kanchan) একমাত্র কন্যা কৃষভিকে। সম্প্রতি সেই মজাদার ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জন্ম থেকেই মেয়েকে সকলের থেকে দূরে রাখেননি তারা।
ছোট থেকে ধীরে ধীরে তার বড়ো হওয়া পর্যন্ত নানান মুহূর্তগুলিকে ভাগ করে নেন সকলের সাথে। আর এবার গরম পড়তেই মেয়েকে ন্যাড়া করে দিলেন। আমরা প্রত্যেকেই জানি গরম পড়তেই বাচ্চাদের চুল কেটে দেওয়া হয়। এতে যেমন গরম থেকে কিছুটা রেহাই মেলে এছাড়াও চুলের ঘনত্ব ভালো হয়।
ছোটবেলায় ন্যাড়া করেননি এমন মানুষ নেই বললেই চলে। সেরকমই শ্রীময়ীও তার মেয়েকে ন্যাড়া করে দিলেন। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় তারা তিনজন মিলে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই দেখো আমি নেড়ু হয়েছি।’
অর্থাৎ তিনি কৃষভির হয়ে এই ক্যাপশনটি লিখেছেন। যা দেখা মাত্র বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন কৃষভিকে আরো বেশি মিষ্টি লাগছে দেখতে। আবার কেউ কেউ তাকে রসগোল্লার সাথেও তুলনা করেছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে তারা আরো একবার চর্চায় উঠে এসেছেন।
উল্লেখযোগ্য, এই দম্পতির জীবন শুরু থেকেই বিতর্কে ভরা। পরকীয়া, বিবাহ এমনকি বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়া! সবমিলিয়ে নানান কটাক্ষের ঝড় উড়ে এসেছে তাদের দিকে। তবে সেসবকে কখনোই গুরুত্ব দেননি এই জুটি। বরং নিজেদের ছন্দে জীবনযাপন করছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.