তিন কন্যাসন্তানকে নিয়ে কানাডায় তেজি, ভাঙনের মুখে কর্ণবীর-তেজির ২০ বছরের দাম্পত্য?

টেলিভিশন জগতের পরিচিত মুখ কর্ণবীর বোহরা ও তেজি সিধুর দাম্পত্য জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রায় দুই দশকের সম্পর্ক এবং দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। ২০০৬ সালে ধুমধাম করে বিয়ে করেন কর্ণবীর ও তেজি। এরপর দীর্ঘ সময় ধরে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তাঁরা। একাধিক রিয়্যালিটি শো এবং প্রকাশ্য অনুষ্ঠানে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এই জুটিকে। বর্তমানে তাঁরা তিন কন্যাসন্তানের অভিভাবক। তাঁদের তৃতীয় সন্তানের জন্ম হয় ২০২০ সালে।

শেষবার কঙ্গনা রনৌত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এ দেখা গিয়েছিল কর্ণবীরকে। সেই অনুষ্ঠানে তিনি নিজের আর্থিক সংকট এবং বিপুল ঋণের কথা প্রকাশ্যে আনেন। অভিনেতার বিরুদ্ধে পুলিশি অভিযোগের খবরও সামনে এসেছিল। কর্ণবীর জানান, ২০১৫ সাল থেকে তিনি মূলত ঋণ শোধ করার উদ্দেশ্যেই কাজ করে চলেছেন। যদিও সেই সময় অনুষ্ঠানে কর্ণবীর ও তেজি নিজেদের সুখী দাম্পত্যের ছবিই তুলে ধরেছিলেন।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি। জানা গিয়েছে, অভিনেতার স্ত্রী তেজি তিন মেয়েকে নিয়ে কানাডায় চলে গিয়েছেন। তেজির পরিবার দীর্ঘদিন ধরেই কানাডায় বসবাস করে। এ বিষয়ে তেজি জানিয়েছেন, মেয়েদের আরও ভালো শিক্ষার পরিবেশ দেওয়ার লক্ষ্যেই আপাতত মুম্বই ছেড়ে কানাডায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ কর্ণবীর। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। আমি যখন বলছি কথা বলব, তা হলে সেই সিদ্ধান্তের সম্মান করা উচিত।”

উল্লেখ্য, কর্ণবীর বোহরা টেলিভিশন দুনিয়ার অন্যতম পরিচিত অভিনেতা। ‘কসৌটি জ়িন্দগী কি’, ‘নাগিন ২’ এবং ‘কবুল হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বিশেষ করে একতা কপূরের একাধিক ধারাবাহিকে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে।

অন্যদিকে, তেজি সিধু একসময় ভিডিয়ো জকি হিসেবে পরিচিত ছিলেন। তবে কর্ণবীরের সঙ্গে বিয়ের পর ধীরে ধীরে নিজেকে প্রচারের আলো থেকে সরিয়ে নেন তিনি। যদিও কর্ণবীর ও তেজির সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে, এখনও পর্যন্ত তাঁদের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি।

Madhavan: নিট-বিক্ষোভের আবহে এফটিআইআই-এ মাধবনের নামে ‘নিখোঁজ’ পোস্টার, জোর চর্চা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক