Katrina: স্বামী ও ছেলেকে নিয়ে কিছুটা নিরিবিলি সময় উপভোগ করলেন ক্যাটরিনা

Katrina: স্বামী ভিকি কৌশল ও ছেলে বিহানকে নিয়ে বেশ কিছুটা সময় উপভোগ করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina)। বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে সেখানে গিয়ে পিকনিক এবং সেখানকার বিখ্যাত খাবারগুলিও মিস করেননি তিনি।

আসলে গোটা মে মাসটাই তার অসাধারণ কেটেছে। যেহেতু স্বামী ভিকির জন্মদিন ছিল এই মাসেই, তাই তো সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তার কাছে। এছাড়াও ছেলে বিহানকে নিয়ে একান্ত কিছুটা সময় উপভোগ করেছেন তারা। সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যার ক্যাপশনে লিখেছেন, ‘মে। তুমি অসাধারণ। আমি যে শহরেই যাই, সেরা হট চকলেটের খোঁজে আমার অভিযান চলতেই থাকে। আনন্দের সাথে জানাচ্ছি যে এটাই এখন পর্যন্ত সেরা। আর সেরা কফিটাও। সুখী পরিবার, কিন্তু মায়ের চুলের স্টাইলটা অদ্ভুত। রেজা। তোমাকে দেখেই আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেল।

চিনি। গ্লুটেন। দুগ্ধজাত। গুজরাটি কুলপতির ঠান্ডা লেগেছে। এই গানটা আমি নিজে থেকেই খুঁজে পেয়েছি। কেউই আমাকে এটার ব্যাপারে বলেনি।’ ছবিতে দেখা যাচ্ছে তিনি কখনো ভিকির জন্য কেক নিয়ে এসেছেন আবার কখনো পছন্দের খাবার নিয়ে বসেছেন টেবিলের সামনে।

শুধু তাই নয় রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছে। সবমিলিয়ে বলতে গেলে এই সময়টুকু ভরপুর উপভোগ করেছেন এই জুটি। তাদের দেখার পর বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই জুটিকে তারা ভীষণই পছন্দ করেন। যেহেতু তারা খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন তাইতো অনেক বেশি প্রিয় হয়ে উঠেছেন সকলের কাছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক