শৈশবের এই সাদা-কালো ছবির শিশুই আজ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক, চিনতে পারছেন?

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly) জন্মদিন উপলক্ষে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর শৈশবের একটি বিরল সাদা-কালো ছবি। বছর ছয়-সাতেক বয়সের সেই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে সিনেমাকে ঘিরে তাঁর জীবনের এক বিশেষ স্মৃতি। জন্মদিনের পর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কৌশিক লেখেন, তিনি প্রতিবারের মতো এ বারও অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন। সকলকে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব না হলেও তিনি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর কথায়, এই অগাধ ভালোবাসার ঋণ যেন তিনি নিজের কাজের মাধ্যমে অন্তত কিছুটা শোধ করতে পারেন।

শুধু পুরনো ছবি নয়, সেই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর সিনেমাপ্রেমের শুরুর দিনগুলোর স্মৃতি। কৌশিক জানান, ছোটবেলায় সিনেমা দেখার আবদার করলেই তাঁর এক মামা গড়িয়ার কানুনগো পার্ক থেকে সাইকেলের বেবি সিটে বসিয়ে নিয়ে যেতেন পদ্মশ্রী সিনেমা হলে।

তখন সিনেমা হলের লবিতে চলতি ও আসন্ন ছবির স্টিল ফটো বোর্ডে সাজিয়ে রাখা হতো। মামা সেই ছবিগুলোই তাঁকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন। দীর্ঘদিন পর্যন্ত কৌশিকের ধারণা ছিল, ওই ছবিগুলোই আসলে ‘সিনেমা’।

একদিন পদ্মশ্রী সিনেমা হল থেকে ফেরার পথে হলের উল্টোদিকের ‘স্টুডিও ভিউ’-তে নিয়ে গিয়ে তাঁর মামাই এই ছবিটি তুলেছিলেন। কৌশিকের অনুমান, সম্ভবত স্কুলে ভর্তির প্রয়োজনেই ছবিটি তোলা হয়েছিল।

তিনি আরও লেখেন, তখন কেউই কল্পনা করতে পারেননি যে, যে পদ্মশ্রী সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তাঁর শৈশবের ছবি তোলা হয়েছিল, একদিন সেই হলের বড় পর্দাতেই তাঁর পরিচালিত ছবি প্রদর্শিত হবে।

পরিচালকের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। শৈশবের সরল স্মৃতি, সিনেমার প্রতি প্রথম আকর্ষণ এবং জীবনের দীর্ঘ পথচলার গল্প একসঙ্গে উঠে আসায় অনুরাগীরাও আবেগাপ্লুত হয়েছেন। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তাঁর এই অনুপ্রেরণামূলক স্মৃতিচারণও প্রশংসা কুড়িয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক