কালো পোশাকে মুগ্ধ করলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)!
টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বরাবরই নিজের ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের নজর কাড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার নতুন কিছু ছবিতে দেখা গেল একেবারে ভিন্ন এক গ্ল্যামারাস অবতারে।
কালো রঙের সাহসী পোশাকে ধরা দিয়ে তিনি যেন নতুন করে মুগ্ধ করলেন ভক্তদের। ছবিগুলিতে কৌশানীর পোশাকের সঙ্গে মানানসই ছিল তার চড়া মেকআপ, খোলা চুল এবং আত্মবিশ্বাসী এক্সপ্রেশন। সেই সাহসিকতাই হয়ে উঠেছে তার এই ফটোশ্যুটের মূল আকর্ষণ।
কালো পোশাকের সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তুলেছে তার স্বাভাবিক হাসি ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি। ছবি পোস্টের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘ব্ল্যাক ইজ ট্রুলি ইয়োর কালার’। আবার কেউ বলেছেন, ‘এলিগ্যান্স আর গ্ল্যামারের নিখুঁত মেলবন্ধন।”
অনুরাগীদের অনেকেই তার নতুন লুককে বছরের অন্যতম সেরা ফ্যাশন স্টেটমেন্ট বলেও উল্লেখ করেছেন। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন কৌশানী। প্রতিটি নতুন ফটোশ্যুটেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, আর সেই কারণেই দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে।
অন্যদিকে তিনি ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শ্যুটিং নিয়ে। ইতিমধ্যে উঠে এসেছে সিনেমার প্রথম লুক। প্রকাশ্যে এসেছে নতুন চরিত্র। যেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন অভিনেত্রী সোহিনী সরকারের চরিত্রকে। এরপর একে একে সমস্ত চরিত্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.