Madhumita: সোনালী পোশাকে মুগ্ধ করলেন মধুমিতা সরকার, নজর কাড়লো তার গ্ল্যামারাস লুক

Madhumita: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) আবারও তার অনুরাগীদের মুগ্ধ করলেন নজরকাড়া সাজে। সোনালী রঙের ঝলমলে পোশাকে তার সাম্প্রতিক লুক যেন গ্ল্যামারের নতুন সংজ্ঞা তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা ছবিগুলিতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিতে মধুমিতাকে দেখা যাচ্ছে মেটালিক গোল্ডেন রঙের অফ-শোল্ডার পোশাকে। পোশাকের উজ্জ্বলতা ও আকর্ষণীয় ডিজাইন তার সাজকে দিয়েছে একেবারে পার্টি-পারফেক্ট লুক।

খোলা চুল, ঝলমলে লম্বা কানের দুল এবং হালকা মেকআপে তার সৌন্দর্য্য আরও ফুটে উঠেছে। বিশেষ করে তার চোখের সাজ এবং স্বাভাবিক অভিব্যক্তি নজর কেড়েছে নেটিজেনদের। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে এই গানটি ব্যবহার করার সুযোগ পেলাম।’

পোস্ট করতেই ছবিগুলি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার সাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। আসলে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও মধুমিতা বরাবরই চর্চায় থাকেন। কখনও সাবেকি শাড়ি, কখনও ওয়েস্টার্ন পোশাক বিভিন্ন ধরনের সাজেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে দেখা যায় তাকে।

এবারও তার ব্যতিক্রম হলো না। মধুমিতার এই সোনালী অবতারের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসার ঝড় উঠেছে। তার গ্ল্যামারাস উপস্থিতি যে ফের নেটপাড়ার নজর কেড়েছে, তা বলাইবাহুল্য। অন্যদিকে খুব শীঘ্রই তার অভিষেক হতে চলেছে ঢালিউডে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শুভ মহরৎ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক