বানর সেনার চোখে চশমা ! ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র পোস্টার ঘিরে নেটপাড়ায় হাসির রোল

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে যখন দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ, ঠিক তখনই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামে আরও একটি রামায়ণভিত্তিক ছবির ঘোষণা ঘিরে শুরু হয়েছিল আলোচনা। তবে ছবি মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। বিশেষ করে ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি অরোরাকে সীতার চরিত্রে কাস্ট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল নানা প্রশ্ন। এবার সেই বিতর্কের মধ্যেই নতুন করে চর্চায় এসেছে ছবির পোস্টার।

পোস্টারে মানবসদৃশ বানর সেনার চোখে দেখা গিয়েছে রিমলেস চশমা। শুধু তাই নয়, হাতে রয়েছে গদাও। এই দৃশ্যই নজর কেড়েছে নেটিজেনদের। ত্রেতা যুগের রামায়ণের গল্পে বানর সেনার চোখে আধুনিক চশমা কীভাবে এল, তা নিয়েই শুরু হয়েছে রসিকতা ও কটাক্ষ।

সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটিজেন পোস্টারের ছবি নিয়ে মজা করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, ‘ত্রেতা যুগেও চশমা পরত?’ আবার কারও মন্তব্য, ‘ত্রেতা যুগে প্রথমবার চশমা দেখলাম।’ আরও এক নেটিজেন মজার ছলে লিখেছেন, তিনি যা দেখছেন, অন্যরাও ঠিক সেটাই দেখছেন কি না!

ছবির পরিচালক ও নির্মাতাদের নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অনেকে। একজন লিখেছেন, ‘ত্রেতা যুগে বানর সেনা চশমা পরে আছে। এ কেমন সিনেমা বানিয়েছে ভাই!’ ফলে মুক্তির আগেই ছবির পোস্টারকে কেন্দ্র করে নেটপাড়ায় তৈরি হয়েছে হাসির আবহ।

অন্যদিকে, সীতার চরিত্রে অঞ্জলি অরোরাকে নির্বাচন নিয়েও আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। সীতার লুকে অঞ্জলিকে দেখার পর অনেকেই নির্মাতাদের কাস্টিং নিয়ে প্রশ্ন তোলেন। তবে অঞ্জলি নিজে এই বিতর্কের জবাব দিয়ে জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর তৈরি রিলের ইমেজের সঙ্গে পর্দার চরিত্রকে এক করে দেখা উচিত নয়।

সব মিলিয়ে, মুক্তির আগেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে বিতর্ক ও সোশ্যাল মিডিয়ার কটাক্ষের প্রভাব ছবিটির ভবিষ্যতে কতটা পড়ে, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক