Mouni Roy: কিছুদিন আগেই ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’এ রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। আর এবার সেখান থেকে ফিরেই পৌঁছে গেলেন সমুদ্রসৈকতে। আসলে জীবনে যতই ঝড়ঝাপটা বয়ে যাক না কেন নিজের জীবনটাকে নিজের মতোন করে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
তারই ঝলক তিনি ভাগ করে নিচ্ছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে রীতিমতো উষ্ণতা বাড়িয়ে তুলেছেন বহুমাত্রায়। পরনে রয়েছে একটি সাদা রঙের পোশাক।
কখনো সমুদ্রসৈকতের পাশে বসে ঢেউ উপভোগ করছেন আবার কখনো সেখানকার বিখ্যাত খাবার। যদিও তিনি কোথাকার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিষয়ে স্পষ্ট করেননি। তবে সেখানকার কাটানো সময় যে বেশ উপভোগ করেছেন বোঝা গিয়েছে তার চোখমুখের ভাব দেখেই।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন জীবনে এতো ঝড়-ঝাপটা থাকলেও কখনো তিনি সেগুলো প্রকাশ্যে আসতে দেন না বরং নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন। এছাড়াও অন্যান্য মন্তব্য করেছেন সকলে। উল্লেখ্য, বছর কয়েক আগে ভালোবেসে সূরজ নাম্বিয়ারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী।
তবে হঠাৎ করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা এবং সেটাকে সত্যি প্রমাণ করে তারা তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে এই কঠিন পরিস্থিতিতে সকলের সহযোগিতা একান্ত কামনা করেছেন এই জুটি।

Sudeshna has been writing entertainment reports since 2021.