Mouni-Suraj: জল্পনাই সত্যি হলো! বিচ্ছেদের কথা ঘোষণা করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। এদিন সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করেন তিনি। সেখানেই সব স্পষ্ট করে দেন সকলকে। হয়তো অনেকেই জানেন বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিলো তারা আর একসাথে থাকছেন না।
মূলত সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। আর এটাই যে বিচ্ছেদের প্রথম ইঙ্গিত সেটা প্রত্যেকেই জানেন। সেই মতোন নেটিজেনরা ভাবছিলেন এই দম্পতিও তাদের বৈবাহিক জীবন শেষ করলেন। একপ্রকার দুঃখ পেয়েছিলেন সকলে। প্রথম দিকে মৌনি এই বিষয়ে আলোচনা করতে বারণ করেন।
তবে শেষ পর্যন্ত তিনি নিজেই সবটা পরিস্কার করে দিলেন সকলকে। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘গণমাধ্যমের একাংশ কর্তৃক আমাদের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় ও অনধিকারমূলক মনোযোগ আমরা হতাশার সাথে লক্ষ্য করছি। আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এবং ব্যক্তিগতভাবে ও সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। কাল্পনিক আখ্যান এবং নির্লজ্জ মিথ্যাচারের প্রচারের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনকে চাঞ্চল্যকর করে তোলার চেষ্টা করা হয়েছে, যা আমাদের সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না।
পরিবর্তিত ব্যক্তিগত অগ্রাধিকারগুলো নিয়ে গভীরভাবে ভাবার পর, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার সাথে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ পোস্ট করতেই অনুরাগীদের একাংশ দুঃখপ্রকাশ করেছেন। কারণ, তাদের প্রিয় জুটির মধ্যে অন্যতম ছিলেন মৌনি এবং সূরজ। তবে তারাও যে বিচ্ছেদের পথে হাঁটছেন সেটা অবিশ্বাস্য লাগছে সকলের জন্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.