বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় শীর্ষে যে নামগুলি থাকে তার মধ্যে একটি হলো দিঘা। সমুদ্র সৈকতে বাঙালি কয়েকদিনের ছুটি কাটিয়ে বাড়ি ফেরেন। তাই দিঘা বাঙালির কাছে একটি পছন্দের জায়গা। আর তাই বছরের শেষ দিন উপভোগ করতে ও বর্ষবরণের মধ্যে দিয়ে নতুন বছরকে উদযাপন করতে বাঙালি দিঘাকে বেছে নিচ্ছে। কেউ কেউ রয়েছেন যারা নতুন বছরে ঘুরে আসতে চান দিঘা।
কিন্তু এবার থেকে দিঘা ঘুরতে গেলে মেনে চলতে হবে নতুন নিয়ম। এবার থেকে সরকারি পোর্টাল ‘স্বাগত’-তে পর্যটকদের নাম নথিভুক্ত করতে হবে। এমনই বিজ্ঞপ্তি জারি করে তা বাধ্যতামূলক করল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। জানা যাচ্ছে, বছরখানেক আগে ‘অতিথি পোর্টাল’ চালু হলেও তা বেশিরভাগ হোটেল কর্তৃপক্ষ তা ব্যবহার করছে না।
এবার অতিথি পোর্টালের নাম পরিবর্তন করে রাখা হলো ‘স্বাগত’। হোটেল কর্তৃপক্ষকে নতুন বছরের শুরু থেকে এই পোর্টালে পর্যটকদের নাম নথিভুক্ত করতে হবে। সমস্ত পরিচয়পত্র সহ সমস্ত দরকারি তথ্য এই পোর্টালে জমা করতে হবে। আর তা না করা হলে উন্নয়ন পর্ষদের তরফে জরিমানা করা হবে।
এমন কড়াকড়ি ব্যবস্থার কারণ কী? জানা যাচ্ছে, গত এপ্রিল মাসে দিঘার হোটেল থেকে দুই জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। যারা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। ওই জঙ্গিরা তাদের আধার কার্ডের নাম পরিবর্তন করে দিঘার হোটেলে পর্যটকের ছদ্মবেশে লুকিয়ে ছিল। পরে তাদের সন্ধান পাওয়ার পর গ্রেফতার করা হয়।
তাই এরপর থেকে দিঘার কড়া নিরাপত্তার সহিত সবকিছু সামলানো হচ্ছে। নতুন বছর থেকে দিঘার হোটেলে থাকতে গেলে সরকারি পোর্টালে নাম নথিভুক্ত বাধ্যতামূলক। এই ব্যবস্থা থাকলে দুষ্কৃতিদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও উন্নয়ন পর্ষদের তরফে কড়াকড়ি চালু হয়েছে সমুদ্রনগরী দিঘাতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.