বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় প্যানকেকের তালিকা প্রকাশ করেছে খাদ্যভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম TasteAtlas। সেখানে ভারতের একাধিক ঐতিহ্যবাহী খাবার জায়গা করে নিয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের ধোসার বিভিন্ন ধরন এই তালিকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পাশাপাশি বাংলার মালপোয়া এবং ওড়িশার পিঠেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
প্রকাশিত তালিকায় ভারতের সবচেয়ে বড় সাফল্য এসেছে মশলা ধোসার হাত ধরে। জনপ্রিয় এই দক্ষিণ ভারতীয় পদটি বিশ্বের সেরা প্যানকেকের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে। আলু ও মশলার পুর দিয়ে তৈরি মচমচে ধোসা বহুদিন ধরেই দেশ-বিদেশের খাদ্যরসিকদের পছন্দের তালিকায় রয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চেও তার জনপ্রিয়তার প্রমাণ মিলল।
শুধু মশলা ধোসাই নয়, তালিকায় জায়গা পেয়েছে আরও একাধিক ধোসা। পুর ছাড়া সাধারণ প্লেন ধোসা রয়েছে ১৫ নম্বরে। পেপার ধোসা জায়গা করেছে ৩৫ তম স্থানে। এছাড়া পেসারা ধোসা ও নীর ধোসাও সেরা ১০০-র মধ্যে স্থান পেয়েছে। রাওয়া ধোসাও তালিকার শেষদিকে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে।
দক্ষিণ ভারতের আরও কিছু পরিচিত খাবারও এই তালিকায় নজর কেড়েছে। নরম ও পাতলা আপ্পাম রয়েছে ৬০ তম স্থানে। জনপ্রিয় উত্তপম জায়গা পেয়েছে ৭৪ নম্বরে। বিভিন্ন ধরনের ধোসা ও দক্ষিণ ভারতীয় খাবারের আধিপত্যই এ বছরের তালিকায় সবচেয়ে বেশি চোখে পড়েছে।
অন্যদিকে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি মালপোয়া পেয়েছে ৮৫ তম স্থান। দুধ, ময়দা ও চিনির মিশ্রণে তৈরি এই খাবার বিশেষ করে উৎসবের মরশুমে বাঙালিদের পছন্দের তালিকায় থাকে। আন্তর্জাতিক তালিকায় তার উপস্থিতি বাঙালি খাবারের জনপ্রিয়তাকেও নতুন করে তুলে ধরেছে।
ওড়িশার জনপ্রিয় পিঠেও জায়গা করে নিয়েছে সেরা ১০০-র তালিকায়। ভারতের আঞ্চলিক খাবারের বৈচিত্র্য যে বিশ্ব দরবারে ধীরে ধীরে আরও বেশি পরিচিত হচ্ছে, এই তালিকা তারই ইঙ্গিত দিচ্ছে।
তালিকার শীর্ষস্থান দখল করেছে লাটভিয়ার ঐতিহ্যবাহী কার্তুপেলু প্যানকুকাস। দ্বিতীয় থেকে চতুর্থ স্থান পর্যন্ত রয়েছে ফ্রান্সের বিভিন্ন ধরনের ক্র্যাপ। পঞ্চম স্থানে রয়েছে চিনের জনপ্রিয় জিয়ানবিং। আন্তর্জাতিক স্বাদের ভিড়ে ভারতীয় খাবারের শক্তিশালী উপস্থিতি এবারও নজর কেড়েছে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.