টলি পাড়ায় এখন চারিদিকে গুঞ্জন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের মধ্যে দীর্ঘ ২০ বছরের সংসারের ভাঙন ঘটতে চলেছে। এই খবরে যেমন টলি পাড়ার অনেকের মন ভেঙেছে তেমনই অনেক অনুগামীর মন ভেঙেছে। দীর্ঘ ২০ বছর ধরে একটি সম্পর্কে থাকার পর এমন একটি খবর যেনো অনেককেই স্তম্ভিত করে দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে অনেক লেখালেখি হলেও যিশু সেনগুপ্ত একেবারেই কোনো কথা বলেননি।
তবে এই খারাপ সময় মায়ের শক্তি যে তার সন্তান তা যেনো আরও একবার প্রমাণ করলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে সন্তানদের প্রাধান্য দিয়েছেন তিনি। তার অ্যাকাউন্টের নাম ‘নিনি চিনিস মাম্মা’। এদিন একটি ট্যাটুর ছবি জুড়ে নিয়েছেন তিনি তার প্রোফাইলে। সেই ট্যাটুতে দেখা গিয়েছে তিনটি টেডি বিয়ার একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে।

আরও পড়ুন,
*মহাদেবের প্ৰিয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি ট্রেন্ড! নেপথ্যে কারন কি জানেন?
এই ছবির মধ্যে দিয়েই কি তবে যিশুর সঙ্গে সম্পর্ক ভাঙলেও মেয়েরা তার নয়নের মণি এমনটাই বোঝাতে চাইলেন নীলাঞ্জনা! এই ছবি যেনো তাদের বিবাহবিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিলো। কয়েক দিন আগে নীলাঞ্জনার সঙ্গে ছবি পোস্ট করে বড় মেয়ে সারা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই খেলায় তুমিই সবথেকে শক্তিশালী।”
এদিকে সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করে মায়ের পাশে থেকে নিরবে মা’কে সমর্থন করলেন সারা সেনগুপ্ত। এর পাশাপাশি নীলাঞ্জনার বন্ধু মহুয়া চট্টোপাধ্যায় যিনি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী। তিনিও সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনাকে নিয়ে পোস্ট করে লেখেন, “তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি।খুব খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ে তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।”
বর্তমানে কাজের সূত্রে বেশিরভাগ সময় যিশু সেনগুপ্তকে মুম্বাইতে থাকতে হয়৷ তবে বাংলা ছবি ও হিন্দি ছবির পাশাপাশি তাকে এখনও দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা যায়। পেশাগত জীবনে যিশু এখন বেশ উঁচুতে রয়েছেন। আর তাই কাজের জন্য কলকাতায় ফেরা হয় না। আর এরই মধ্যে নাকি তিনি ফের সম্পর্কে জড়িয়েছেন। জানা যায়, তিনি মাস দুয়েক তার নতুন সঙ্গী গুজরাটের কন্যা শিনাল সুর্তির সঙ্গে মুম্বাইতে লিভ ইন করেছেন। এদিকে নিজের শহরে ফিরলেও বাড়িতে ফেরেননি যিশু।
আরও পড়ুন,
*কাঁচালঙ্কা দিয়ে বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি আচার, শিখেনিন রেসিপি
*সহ-অভিনেতার সম্পর্ক পরে বিচ্ছেদ! গানের অডিশনের দ্বারাই অভিনয়ের সুযোগ পান ‘মির্জ়াপুরের বৌদি

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.