এই প্রথম বার কোনও মহিলা সিআইএসএফ-এর প্রধান পদে আসীন হয়েছেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অথবা সিআইএসএফ(CISF)-এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন নিনা সিং(Nina Singh)।
নিনা সিং রাজস্থান ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। এতদিন তিনি সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে ছিলেন। তবে এর আগে তিনি সিবিআই-এর গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন।
আরও পড়ুন,
*Hair Care: নখে নখ ঘোষলে সত্যিই কি চুল ঝরা বন্ধ হয়? টাকে চুল গজয়? জানুন
শুধুমাত্র তাই নয়, এই আইপিএস আধিকারিকের ঝোঁক রয়েছে পড়ুশানো ও গবেষণার দিকেও। রিপোর্ট অনুযায়ী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এসথার ডুফলোর সঙ্গে দু’টি গবেষণাপত্রও প্রকাশ করেছেন নিনা সিং।
দিল্লি মেট্রোর পাশাপাশি দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। আর এই বাহিনীরই প্রধান হয়ে ইতিহাস গরলেন নিনা সিং। এর আগে তিনি দায়িত্ব সামলেছিলেন রাজস্থান পুলিশের প্রথম মহিলা প্রধান হিসেবে। ২০২৪ সালের ৩১ জুলাই অবসরের আগে পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

সূত্র মারফত জানা গিয়েছে, নিনা সিংয়ের জন্ম বিহারে। পটনা উইমেন্স কলেজ থেকে তিনি লেখাপড়া করেছেন। পরে তিনি ভরতি হন দিল্লিতে জেএনইউ-তে । এর পর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিনা সিং কাজ করেছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর হিসেবে। জিয়া খানের ‘আত্মহত্যা’- এবং শিনা বোরা ‘হত্যাকাণ্ড’ -র মতো ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন নিনা। ২০২০ সালে ‘অতি উৎকৃষ্ট সেবা মেডেল’ পেয়েছিলেন নিনা সিং (Nina Singh)
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এসথার ডুফলোর সঙ্গে এই সবের মাঝেই দু দু’টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন নিনা সিং (Nina Singh)। তিনি মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি-র একটি প্রোজেক্টে ২০০৫ সালে কাজ করেছিলেন।
অন্যদিকে নিনা সিং -এর স্বামী রোহিত কুমার সিংহ আইএএস অফিসার। বর্তমানে তিনি কর্মরত আছেন কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক মন্ত্রকের সচিব পদে। আর এদিকে নিনা সিং কে সিআইএসএফ প্রধান করা ছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেটের নিয়োগ কমিটি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগে শিলমোহর দিয়েছে।
সূত্র অনুযায়ী খবর, আইটিবিপি প্রধান পদে আইবি আধিকারিক রাহুল রাসগোত্রকে বসানো হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাহুল রাসগোত্র। তিনি বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর পদে রয়েছেন। তিনি প্রায় ৩০ বছর যাবৎ আইবি-তে রয়েছেন। আর এ দিকে সিআরপিএফ-এর ডিজি করা হয়েছে অনীশ দয়াল সিংকে। আইটিবিপি প্রধান ছিলেন অনীশ। বিগত বেশ কয়েক সপ্তাহ যাবৎ তাঁর ওপর সিআরপিএফ-এর অতিরিক্ত দায়িত্ব ছিল। এবার সিআরপিএফ-এর পূর্ণ দায়িত্ব দেওয়া হল ১৯৮৮ ব্যাচের এই আইপিএস অফিসারকে।
আরও পড়ুন,
*সামনেই বিয়ে অথচ রূপচর্চা হচ্ছে না? ত্বকে গ্লো চান? এই দুই জুস খেতে পারেন

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.